কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি ভূখণ্ডে ২৪ হাজার ঘর নির্মাণ ইসরায়েলের

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি। ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি। ছবি : সংগৃহীত

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি রেকর্ড পরিমাণে সম্প্রসারিত হয়েছে। এর ফলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বাস্তব সম্ভবনা নির্মূলের ঝুঁকি তৈরি হয়েছে। শুক্রবার (৮ মার্চ) এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এসব কথা বলেছেন। খবর রয়টার্সের।

শুক্রবার বিবৃতির পাশাপাশি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন ভলকার তুর্ক। এই প্রতিবেদনটি মার্চের শেষের দিকে জেনেভায় মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করা হবে। জাতিসংঘের নিজস্ব পর্যবেক্ষণের পাশাপাশি অন্যান্য উৎসেরর ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

১৬ পৃষ্ঠার প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরের শেষ পর্যন্ত এক বছরের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ২৪ হাজার ৩০০ নতুন ইসরায়েলি আবাসন ইউনিট (ঘর) রেকর্ড করা হয়েছে, যা ২০১৭ সালে পর্যবেক্ষণ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।

ভলকার তুর্ক বলেছেন, ইসরায়েল যে পরিমাণ জনসংখ্যা স্থানান্তর করছে সে পরিমাণ বসতি বৃদ্ধি করছে। এটি একটি যুদ্ধাপরাধ। গত মাসে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করলে তা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গত বলে মন্তব্য করেছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।

শুক্রবার দেওয়া বিবৃতিতে তিনি আরও বলেন, বসতি স্থাপনকারী ও বসতি স্থাপন সংক্রান্ত সহিংসতা ভয়াবহভাবে নতুন মাত্রায় পৌঁছেছে। এর ফলে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তব সম্ভাবনা নির্মূল হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

বাড়ছে সহিংসতা

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও রাষ্ট্রীয় সহিংসতার তীব্রতা ও ঘটার হার নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এই সংখ্যা বেশি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামাসের হামলার পর থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বা বসতি স্থাপনকারীদের হাতে ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

এক বিবৃতিতে জেনেভায় ইসরায়েলের কূটনৈতিক মিশন বলেছে, এই প্রতিবেদনে ২০২৩ সালে ৩৬ জন ইসরায়েলি নাগরিকের মৃত্যুর বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত ছিল। মানবাধিকার সর্বজনীন বিষয়। তবুও ফিলিস্তিনি সন্ত্রাসের শিকার ইসরায়েলিদের কথা হাইকমিশনার অফিস বারবার উপেক্ষা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১০

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১২

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৩

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৪

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৫

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৬

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৭

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৮

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৯

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

২০
X