কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের আরও এলাকা দখল ইসরায়েলের

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি। ছবি : সংগৃহীত
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আরও বেশকিছু এলাকা দখল করেছে ইসরায়েল। দেশটি সেখানে অবৈধ বসতি সম্প্রাসরণের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকার ঘোষণা করেছে যে তারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে ২২টি অবৈধ বসতি স্থাপন করবে। এর মধ্যে কিছু তথাকথিত ‘আউটপোস্ট’ রয়েছে, যেগুলো ইতোমধ্যে সরকারি অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা এবং মানবাধিকার সংগঠনগুলো।

বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং অর্থ মন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই সিদ্ধান্ত ঘোষণা করেন। কাটজ বলেন, এই পদক্ষেপ ‘জুডিয়া এবং সামারিয়ায় আমাদের নিয়ন্ত্রণকে শক্তিশালী করবে।

ইসরায়েল ইতোমধ্যে পশ্চিম তীরজুড়ে ১০০টিরও বেশি অবৈধ বসতি নির্মাণ করেছে, যেখানে প্রায় ৫ লাখ বসতি স্থাপনকারী বসবাস করছে। এই বসতিগুলো ছোট আউটপোস্ট থেকে শুরু করে আধুনিক অবকাঠামো সহ বড় সম্প্রদায় পর্যন্ত বিস্তৃত।

পশ্চিম তীরে ৩০ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করে, যারা ইসরায়েলি সামরিক শাসনের অধীনে জীবনযাপন করে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত এলাকায় শাসন পরিচালনা করে।

অন্যদিকে ফিলিস্তিনিরা পশ্চিম তীরকে অধিকৃত পূর্ব জেরুজালেম এবং গাজার সাথে একটি ভবিষ্যৎ রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X