কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে ওমরাহ পালনকারীদের জন্য বাড়তি প্রস্তুতি সৌদির

পবিত্র কাবায় তাওয়াফ কার্যক্রম। ছবি :  সংগৃহীত
পবিত্র কাবায় তাওয়াফ কার্যক্রম। ছবি : সংগৃহীত

রমজানে ওমরাহ পালনকারীদের নির্বিঘ্ন ও নিরাপদ অভিজ্ঞতা দিতে বাড়তি প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। দেশটির নিরাপত্তা বাহিনী মক্কা ও মদিনায় আসা তীর্থযাত্রীদের জন্য এ পদক্ষেপ নিয়েছে। সোমবার (১১ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। এ পরিকল্পনার অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ বিন সাউদ বিন নাইফ। এ পরিকল্পনায় মন্ত্রণালয় নিরাপত্তা, ভিড় ও ট্রাফিক ব্যবস্থাপনা, মানবিক সেবা এবং অন্যান্য সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়ের ওপর জোর দিয়েছে।

মক্কায় সমন্বিত নিরাপত্তা অপারেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে জননিরাপত্তা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল বাসামি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ কর্তৃক অনুমোদিত এ পরিকল্পনা তুলে ধরেন।

জেনারেল মোহাম্মদ আল বাসামি জানান, নিরাপত্তা বাহিনী এ পরিকল্পনায় প্রধান দায়িত্ব পালন করবে। তাদের দায়িত্বগুলোর অন্যতম হলো ভিড় ও ট্রাফিক ব্যবস্থাপনা, ওমরা পালনকারীদের নিরাপত্তা, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গ্রান্ড মসজিদ ও মসজিদে নববীর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা।

প্রতিবেদেনে বলা হয়েছে, শৃঙ্খলা বজায় রাখতে, তীর্থযাত্রীদের নিরাপত্তা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতাকে নির্বিঘ্ন করতেও নিরাপত্তা ব্যবস্থাকে সাজানো হয়েছে। এছাড়া নামাজের সময় ভিড় এড়ানোর বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১০

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১১

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১২

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৩

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৪

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৫

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৬

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৭

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৮

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৯

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

২০
X