কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০১:৪১ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কাবায় রমজানের প্রথম তারাবি পড়ালেন যে তিন ইমাম

পবিত্র কাবায় তারাবির ইমামতি করা তিন ইমাম। ছবি : সংগৃহীত
পবিত্র কাবায় তারাবির ইমামতি করা তিন ইমাম। ছবি : সংগৃহীত

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার ভিত্তিতে দেশটিতে স্থানীয় সময় রোববার প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সোমবার (১১ মার্চ) এ বছরের প্রথম রোজা পালন করছেন দেশটির মুসলমানরা। এ দিন রমজানের প্রথম তারাবিতে পবিত্র কাবায় ইমামতি করেছেন তিন ইমাম। রোববার (১০ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র কাবার অফিসিয়াল ফেসবুক পেজ ‘ইনসাইড দ্য হারামাইনে’ জানানো হয়েছে, রমজানের প্রথম তারাবিতে তিনজন ইমাম নামাজ পড়িয়েছেন। তাদের মধ্যে প্রথমে নামাজ পড়ান শায়খ বদর আল তুর্ক। এরপর ইমামতি করেন শায়খ ওয়ালিদ সামসান। আর সবশেষ ছিলেন শায়খ সুদাইস। তারাবির পর বিতরের নামাজেও ইমামতি করেন তিনি। এ ছাড়া এদিন ইশার নামাজেও ইমামতি করেন এ শায়েখ।

অন্যদিকে মসজিদে নববীতে রমজানের প্রথম তারাবির নামাজে ইমামতি করেছেন শায়খ বারহাজি ও শায়খ কাসেম।

রোববার স্থানীয় সময়ে সৌদি আরব ছাড়াও যুক্তরাষ্ট্র তারাবির নামাজ আদায় করেছে। এছাড়া সোমবার থেকে রোজাও রাখছেন এ সব দেশের মুসলমানেরা।অন্যদিকে জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ওমানে রোববার চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশে মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

এর আগে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, ১০ মার্চ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। তবে পরের দিন ১১ মার্চ আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই সৌদিসহ অন্যান্য আরব দেশে স্পষ্টভাবে পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X