কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৪:৫৫ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে ছয় দিনের ছুটিতে যাচ্ছে সৌদি

সৌদিতে তরুণদের ইদ উদযাপন। পুরোনো ছবি।
সৌদিতে তরুণদের ইদ উদযাপন। পুরোনো ছবি।

পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটির ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটিতে ঈদের জন্য চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বেসরকারি চাকরিজীবীদের জন্য ঈদে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৮এপ্রিল থেকে এ ছুটি শুরু হবে। এ দিন হবে সোমবার।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। কর্মীদের এ ছুটি উপভোগের অনুমোদন করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এ ঘোষণার ফলে আগামী ৮ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশটির সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সৌদি আরবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে দেশটির কর্মজীবীরা এ ঈদে ছয় দিনের ছুটি পেতে যাচ্ছেন।

সৌদি আরবে ১১ মার্চ থেকে রমজান শুরু হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামিক মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনে হয়। গত রোববার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় হিজরি ক্যালেন্ডারের আগের মাস শাবান ২৯ দিনে শেষ হয়েছে।

এর আগে গালফ নিউজ জানায়, সৌদি আরবের মদিনা হলো নবীর শহর। আরবি ভাষায় যাকে বলা হয় মদিনাতুন নবী। প্রতি বছর রমজান এলেই মসজিদে নববীতে মুসল্লিদের উপস্থিতি বহুগুণ বেড়ে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। রমজানের প্রথম ১০ দিনে এক কোটির বেশি মুসল্লি মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন।

পবিত্র কাবা ও মসজিদে নববীর রক্ষক সৌদি জেনারেল অথরিটি জানিয়েছে, রমজানের প্রথম ১০ দিনে এক কোটির বেশি মুসল্লি মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। সবার মসজিদে আগমন সহজ এবং মুসল্লিরা যেন সুখকর অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারেন সেটা নিশ্চিত করতে উন্নতমানের সেবা দেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রমজানের প্রথম ১০ দিনে মোট ৯৮ লাখ ১৮ হাজার ৪৭৪ জন মুসল্লি মসজিদে নববিতে নামাজ আদায় করেছেন। হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেছেন আরও ৭ লাখ ৩৯ হাজার ৭০২ জন ধর্মপ্রাণ মানুষ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X