কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

গাজা-ইসরায়েল যুদ্ধে জাতিসংঘের ১৭১ কর্মী নিহত 

পুরোনো ছবি
পুরোনো ছবি

গাজায় ইসরায়েলি যুদ্ধে এখন পর্যন্ত জাতিসংঘ শরণার্থী সংস্থার ১৭১ জন কর্মী নিহত হয়েছেন।

সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে- গত বছরের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি যুদ্ধের সময় জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) ১৭১ জন কর্মী নিহত হয়েছেন।

এ সময় ইসরায়েলি বাহিনী গাজায় থাকা একাধিক ইউএনআরডব্লিউএর সেবা দেওয়া স্থানগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা করেছে।

সর্বশেষ গত ১৪ মার্চ গাজা উপত্যকার নুসিরাত শরণার্থী শিবিরে একটি খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, যেখানে আটজন প্রাণ হারায়।

সে সময় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। তবে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ‘নির্দিষ্ট হামলা’ চালিয়ে হামাস কমান্ডারকে হত্যা করেছে। ইসরাইল নিহত ওই ব্যক্তিকে মোহাম্মদ আবু হাসনা হিসাবে শনাক্ত করেছে।

ইসরাইলের অভিযোগ, তিনি রাফাহ এলাকায় হামাসের সামরিক শাখার ‘কমব্যাট সাপোর্ট অপারেটিভ’ ছিলেন।

এ ছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া নিহত পাঁচজনের নামের তালিকায় এ নামের একজন ব্যক্তিও রয়েছেন।

রাফাহ শহরে বর্তমানে আনুমানিক ১৫ লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন এবং বিপুলসংখ্যক এসব মানুষ ইসরাইলের আক্রমণ থেকে বাঁচতে গাজার অন্যান্য স্থান থেকে রাফাতে এসে আশ্রয় নিয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলায় ৩২ জান ৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন ৭৫ হাজার ৯২ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১০

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১১

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১২

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৩

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৪

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৫

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৬

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৭

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৮

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৯

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

২০
X