কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০১:৫৯ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের মধ্যেই ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

ইসরায়েলি সামরিক গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারন হালিভা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সামরিক গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারন হালিভা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের মধ্যেই ইসরায়েলি সামরিক গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন। সোমবার (২২ এপ্রিল) ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মেজর জেনারেল আহারন হালিভা সামরিক গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। নতুন একজন দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি এই পদ থেকে সরে দাঁড়াবেন।

গত অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার পর থেকেই চরম সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা বিভাগ। এমনকি এই হামলা ঠেকাতে না পারার দায় পর্যন্ত স্বীকার করেন আহারন হালিভা। এই ব্যর্থতার দায় নিয়ে এবার গোয়েন্দা প্রধানের পদ থেকেই সরে দাঁড়ালেন তিনি।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাতদিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এ ছাড়া এ পর্যন্ত ৭৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X