কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৫ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় এবার মার্কিন সেনা, তৈরি হচ্ছে অস্থায়ী সমুদ্রবন্দর

অস্থায়ী বন্দর নির্মাণে ব্যবহারের জন্য ফিলিস্তিনিরা কংক্রিটের ব্লক এনে সাগরের পাড়ে জমা করছে। ছবি : এপি
অস্থায়ী বন্দর নির্মাণে ব্যবহারের জন্য ফিলিস্তিনিরা কংক্রিটের ব্লক এনে সাগরের পাড়ে জমা করছে। ছবি : এপি

ফিলিস্তিনের গাজা উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণ শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। যুদ্ধে বিপর্যস্ত গাজাবাসীর জন্য ত্রাণ সরবরাহে এ বন্দর ব্যবহার করার কথা রয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দ্য গার্ডিয়ান ও ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, অন্তত ১ হাজার মার্কিন সেনা কাজ শুরু করেছে। যুদ্ধজাহাজে করে নির্মাণসামগ্রী নেওয়া হয়েছে। ত্রাণবাহী জাহাজ থেকে খাদ্য ও মানবিক সহায়তা খালাসে ভূমধ্যসাগর থেকে উপকূলে যাওয়ার একটি রাস্তা তৈরি করা হচ্ছে।

বিষয়টি পেন্টাগন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, অস্থায়ী বন্দর নির্মাণে সেনা পাঠালেও তাদের গাজার মাটিতে পা ফেলতে নিষেধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাই তৃতীয় পক্ষের মাধ্যমে স্থল অংশের কাজ করা হবে।

আরও জানা গেছে, আগামী মে মাসেই সেটি প্রস্তুত হয়ে যাবে। এরপরই এটি ব্যবহার শুরু করতে পারবে বিভিন্ন পক্ষ।

ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে স্থলপথে গাজায় ত্রাণ পাঠানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। ইসরায়েলি চৌকিতে তল্লাশির নামে দীর্ঘক্ষণ ত্রাণবাহী ট্রাক আটকে রাখা হচ্ছে। এতে অনেক খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। এ ছাড়া মাঝেমধ্যে ইসরায়েলি হামলার শিকার হচ্ছেন ত্রাণকর্মীরা।

পেন্টাগন জানিয়েছে, অস্থায়ী বন্দরটি চালু হলে গাজার প্রায় ২৩ লাখ মানুষ উপকৃত হবে। প্রাথমিকভাবে ৯০টি ট্রাক সেখান থেকে ত্রাণ সংগ্রহ করতে পারবে৷ কাজ পুরোপুরি শেষ হলে ১৫০টি ট্রাক সেই বন্দরে ভেড়া জাহাজ থেকে ত্রাণ খালাস করবে।

তবে এতেও ইসরায়েলি তল্লাশি চৌকির ঝামেলা থাকছে। ইসরায়েলি সেনারা ত্রাণসামগ্রী পরীক্ষা-নিরীক্ষার পর উপযুক্ত মনে করলেই তা খালাসের অনুমতি মিলবে।

কারণ হিসেবে বলা হচ্ছে, ইসরায়েল চায় না হামাস ত্রাণ পাক। আবার ত্রাণের নামে অস্ত্র যেন গাজায় না ঢুকে সে ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) বেশ সতর্ক।

এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা কমার কোনো লক্ষণ নেই। ছোট্ট এই উপত্যকার উত্তর, মধ্য ও দক্ষিণ অঞ্চলে দিনরাত বোমা ও স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X