কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

রাইসির মরদেহ কোথায়, জানাজার বিষয়ে কী সিদ্ধান্ত?

শোকে মাতম করছেন ইরানিরা। ছবি : বিবিসি
শোকে মাতম করছেন ইরানিরা। ছবি : বিবিসি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জলাধার উদ্বোধন শেষে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় তাবরিজ শহরে যাচ্ছিলেন। শেষমেশ তিনি সেখানে পৌঁছালেন। তবে লাশ হয়ে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হেলিকপ্টার থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। রাইসির মরদেহ শনাক্ত করতে ডিএনএ বা কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়নি। উদ্ধারকারীরা মরদেহটি পরবর্তী দলের কাছে হস্তান্তর করেছেন। এরপর রাইসির মরদেহ তাবরিজে নেওয়া হয়েছে।

মরদেহ উদ্ধারের কয়েকটি ভিডিও পাওয়া যাচ্ছে। এর কয়েকটি রেড ক্রিসেন্ট সদস্যদের ধারণ করা। তাতে দেখা যায়, কুয়াশাচ্ছন্ন পাহাড়ি অসমতল পথ পাড়ি দিয়ে স্ট্রেচারে করে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এ দুর্গম পরিবেশের কারণে রোববার দুর্ঘটনার পর হেলিকপ্টারের সন্ধান পেতেও দেরি হয়।

সংবাদমাধ্যম তাসনিম জানায়, সবগুলো মরদেহ তাবরিজে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার ফরেনসিক বিভাগে লাশগুলো রাখা হয়েছে।

জানাজা হবে আগামীকাল

আগামীকাল মঙ্গলবার তাবরিজে রাইসি ও তার নিহত সফর সঙ্গীদের প্রথম জানাজা হবে। ইরানের রাষ্ট্র-চালিত সংবাদসংস্থা ইরনা এ ঘোষণা প্রচার করছে।

ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় জানাজা শুরু হবে। এরপর মরদেহগুলো তেহরানে নিয়ে যাওয়া হবে। সেখানে রাষ্ট্রীয়ভাবে অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করা হবে।

ক্রমান্বয়ে পরবর্তী জানাজার সময় ও স্থান এবং দাফনের বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানাবে ইরান সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X