মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন, আলোচনায় আহমাদিনেজাদ

আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। ছবি : সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফলে দেশটিতে প্রেসিডেন্ট পদ এখন ফাঁকা রয়েছে। ভারপ্রাপ্ত হিসেবে এ পদে দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। এমন পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ অংশ নেবেন বলে জানিয়েছেন। কয়েকটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। তিনি নিজেই এ ঘোষণা দিয়েছে।

আহমাদিনেজাদের সমর্থকদের দ্বারা পরিচালিত টেলিগ্রাম চ্যানেল দোলাত বাহারে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তিনি আত্মবিশ্বাসী। পরিস্থিতি ভালোর জন্য পরিবর্তন হচ্ছে।

আহমাদিনেজাদ বলেন, কেবল ইরান নয়, সারা বিশ্বে দ্রুত পরিবর্তন ঘটছে। আমি আশাবাদী যে আমরা খুব দ্রুত দারুণ কিছু পরিবর্তন দেখতে পাব।

গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের পর দেশটিতে আগামী ২৮ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্ট পদ ফাঁকা হওয়ার ৫০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আহমাদিনেজাদের এ সম্ভাব্য প্রার্থিতাকে স্বাগত জানিয়েছে তার সমর্থকরা। তাদের দাবি, তিনি দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।

ইরানের তাবরিজের পার্লামেন্ট সদস্য আহমেদ আলিরেজা বেগি বলেন, যদি নির্বাচনে আহমাদিনেজাদ প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তিনি বিজয়ী হবেন।

অতীতের নির্বাচনের বিষয়টি তুলে ধরে তিনি আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিলের বিষয়ে সতর্ক করেছেন। দেশটিতে ২০১৭ এবং ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করেছিল।

আলিরেজা বেগি বলেন, আহমাদিনেজাদকে নিশ্চিত করতে হবে যে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতার অনুমোদন করবে। কেননা তিনি প্রার্থী হওয়ার পর তা বাতিল হলে এর পরিণাম আরও ভয়াবহ হবে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৭ সালে আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। ওই সময় তিনি পুরো কাঠামোর সমালোচনা করেন। এমনকি প্রকাশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিরও সমালোচনা করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি নীরব ছিলেন।

আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলোর কঠোর সমালোচনা করেন। এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানে ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১১

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১২

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৩

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৫

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৭

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৮

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৯

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

২০
X