কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, সবাই নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। তারা হেলিকপ্টার দুটির পাইলট ছিলেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমের ক্যামবলিনের মাউন্ট অ্যান্ডারসনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, রবিনসন আর-২২ মডেলের হেলিকপ্টার দুটিতে পাইলট ছাড়া আর কেউ ছিলেন না। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এদের সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। দুর্ঘটনাস্থলে তদন্ত কাজ শুরু করেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন সংস্থা।

সম্প্রতি বেশ ঘন ঘন হেলিকপ্টার-বিমান দুর্ঘটনা খবর আসছে। বুধবার (২৩ জুলাই) নেপালে একটি বিমান বিধ্বস্ত হয়। কাঠমান্ডু বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় সব আরোহী নিহত হয়েছেন।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরের (টিআইএ) মুখপাত্র সুবাশ ঝা বলেন, দুর্ঘটনার সময় বিমানটিতে ১৯ জন যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় পাইলটকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি রানওয়ের দক্ষিণ প্রান্ত থেকে উড্ডয়নের সময় হঠাৎ উল্টে যায়। এ সময় বিমানটিতে সাথে সাথে আগুন ধরে যায়। এরপর বিমানটি বুদ্ধ এয়ার হ্যাঙ্গার এবং রাডার স্টেশনের মধ্যে রানওয়ের পূর্ব দিকের একটি ঢালু যায়গায় পড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১০

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১১

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১২

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৩

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৪

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৬

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৭

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৮

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৯

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

২০
X