কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৪:২৯ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কেন ইরানের বিরুদ্ধে দাঁড়াল সিরিয়া?

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পোস্টার ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পোস্টার ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। এক সময় আরব বসন্তও যাদের টলাতে পারেনি, আজ তারাই শক্তি-সামর্থ্য নিয়ে দৃশ্যপটে হাজির হয়েছেন। বদলে দিচ্ছেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র।

বন্ধু থেকে শত্রু, শত্রু থেকে বন্ধু, দাবার ছকের এই খেলায় এবার নতুন চাল দিয়েছে সিরিয়া। প্রায় এক যুগ ব্যাকফুটে থাকার পর বাশার আল আসাদের এমন প্রত্যাবর্তন, নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের সব সমীকরণ বদলে দেবে।

পুরো বিশ্ব যখন, বাশার আল আসাদের হাত ছেড়ে দিয়েছিল, তখন মধ্যপ্রাচ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ইরান। কিন্তু সেই ইরানকেই এবার ধরাশায়ী করতে উঠে পড়ে লেগেছে সিরিয়া।

দামেস্ক ও তেহরানের কৌশলগত সম্পর্ক কয়েক দশকের পুরোনো। ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত হওয়া ইরান-ইরাক যুদ্ধে তেহরানের পাশে দাঁড়িয়েছিল সিরিয়া। পাল্টা ইরানও সেই ২০১১ সাল থেকে সিরিয়াকে মিলিশিয়া ও কাড়ি কাড়ি ডলার দিয়ে গৃহযুদ্ধে সমর্থন দিয়ে যাচ্ছে।

কিন্তু সম্প্রতি এ সম্পর্কে যেন ছেদ পড়েছে। ইরাকভিত্তিক ফ্রিল্যান্স সাংবাদিক পল ইদ্দন নিউ আরবে এক নিবন্ধে দামেস্ক-তেহরানের সম্পর্কে এমন টানাপড়েনের কারণ বিশ্লেষণ করেছেন। গেল মাসে বাহরাইনে আরব লিগের সামিট অনুষ্ঠিত হয়।

সেখানে আবু মুসা, লেসার তুনব, গ্রেটার তুনব এই তিন দ্বীপের ওপর আমিরাতের সার্বভৌমত্বের ঘোষণায় সমর্থন জানায় সিরিয়া। ১৯৭১ সাল থেকে এই দ্বীপগুলোর মালিকানা এবং নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। এই দ্বীপগুলোর মালিকানা আমিরাতও দাবি করে থাকে।

আরব লিগের ডিক্লারেশন নতুন কিছু নয়। তবে এবার ব্যতিক্রম ঘটনা হচ্ছে, সিরিয়ার এমন সমর্থনে ইরানে অসন্তোষ তৈরি হয়েছে। নিজ দেশের মানুষের ওপর নির্মমতার কারণে ১৩ বছর বহিষ্কৃত থাকার পর গেল বছরের মে মাসে সিরিয়াকে আবারও আরব লিগে ফিরিয়ে আনা হয়।

এক যুগের বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধে ইরানের সমর্থন এবং রাশিয়ার সামরিক হস্তক্ষেপ না থাকলে ক্ষমতায়ই থাকতে পারতেন না বাশার আল আসাদ। অথচ সেই সিরিয়াই এখন সাপ হয়ে ইরানকে ছোবল দিচ্ছে।

সিরিয়া এমন অবস্থানের পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দামেস্কের সমালোচনা করেছে। তবে এত কিছুর পরও তেহরানের সঙ্গে দামেস্কের সম্পর্কে ভাটা পড়ার সম্ভাবনা দেখছেন না আন্তর্জাতিক বিশ্লেষকরা।

রিস্ক ইন্টিলিজেন্স কোম্পানি রেন-এর মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকাবিষয়ক একজন সিনিয়র অ্যানালিস্ট রায়ান বোহল বলেছেন, আরব লিগে সিরিয়ার প্রভাব খুব একটা নেই, তাই আমিরাতের হাত ধরলেও তা দামেস্ক-তেহরান সম্পর্কে ক্ষতির কারণ হবে না। আর সেটা খুব ভালো করেই জানেন বাশার আল আসাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১০

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১১

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১২

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৩

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৪

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৫

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৬

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৭

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৮

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৯

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০
X