কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার নৌ মিসাইল ঘাঁটি প্রকাশ্যে আনল ইরান

স্যাটেলাইট ইমেজ ও আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
স্যাটেলাইট ইমেজ ও আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

মাত্র কদিন আগেই নিজেদের একটি মিসাইল সিটির ভিডিও প্রকাশ্যে এনেছিল ইরান। এবার মাটির নিচে থাকা আরেকটি সামরিক স্থাপনার ভিডিও প্রকাশ করেছে দেশটি। শনিবার (১৮ জানুয়ারি) ভূগর্ভস্থ একটি নৌ মিসাইল ঘাঁটির প্রকাশ্যে আনে তেহরান। সোমবার দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে ইরান এমন দু”সাহস দেখাল।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প ক্ষমতায় বসলে ওয়াশিংটন-তেহরানের সম্পর্কে টানাপোড়ন বাড়বে। এমনকি ইরানি নেতৃত্বের মধ্যে এই ধারণা দৃঢ় হয়েছে যে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তুলবেন ট্রাম্প। এতে ইরানের পরমাণু স্থাপনায় হামলার ফ্রি লাইসেন্স পাবেন নেতানিয়াহু। পাশাপাশি ইরানের তেল খাতের ওপর নিষেধাজ্ঞা কড়াকড়ি করতে পারে যুক্তরাষ্ট্র, এমন শঙ্কাও তৈরি হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হুসেইন সালামি গোপন ওই ঘাঁটি ঘুরে দেখছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, এমন আরও বেশ কয়েকটি ভূগর্ভস্থ ঘাঁটি রয়েছে তাদের। এসব ঘাঁটিতে জলযান রাখার ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে দূরপাল্লার মিসাইল লঞ্চ করা এবং দূরবর্তী যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষসতা রয়েছে এসব ঘাঁটির।

ভূগর্ভস্থ এই ঘাঁটি মাটির ৫০০ মিটার নিচে তৈরি করা হয়েছে। তবে এর অবস্থান কোথায় তা প্রকাশ করা হয়নি। ভিডিওতে ইরানের নতুন ভার্সনের তারেঘ ক্লাসের রাডার ফাঁকি দিতে সক্ষম স্পিডবোট দেখা যায়। এসব স্পিডবোটের বিশেষত্ব হচ্ছে, এগুলো ক্রুজ মিসাইল ছুড়তে পারে। এর আগে চলতি মাসের শুরুর দিকে দুই মাসব্যাপী সামরিক মহড়া শুরু করে ইরান। দেশটির পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলা ঠেকানোর লক্ষ্যেই চালানো হচ্ছে এই মহড়া।

ইসরায়েল বরাবরই অভিযোগ করে আসছে গোপনে পারমাণু কর্মসূচি চালাচ্ছে ইরান। তবে তেহরান বলছে, তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু তাতে মোটেও মন গলছে না ইসরায়েলের। এমতাবস্থায় হোয়াইট হাউসের মালিক বদল হওয়া ও ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইরান। তাই নিজেদের পরমাণু কর্মসূচি সুরক্ষায় ব্যালিস্টিক মিসাইলকে ঘিরে বাজি ধরছেন আয়াতুল্লাহ আলি খামেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

সরফরাজ হোসেনের কবিতা : আমার লগ্ন ছেড়ে যেও না

‘জিন্দা লাশ হয়ে গেছি’, ৬ বছরেও মেলেনি ক্ষতিপূরণ

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার দেশগুলো 

‘তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি’

দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা, আটক ২

১০

ঘুড়ি উড়াতে যায় হুসাইন, বিলে মিলল গলায় সুতা পেঁচানো মরদেহ

১১

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

১২

নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

১৩

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

১৪

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

১৫

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৬

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

১৭

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

১৮

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

১৯

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

২০
X