কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেক্সিকোর ভেরাক্রুজ অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

নিহত সাংবাদিক লুইস অ্যাঞ্জেল লোপেজ ভালদেজ পুলিশ ও আদালত সংক্রান্ত সংবাদ কভার করতেন। তিনি পোজা রিকা শহরের কোলোনিয়া কাজোনেস এলাকায় হামলার শিকার হন।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, নিহত সাংবাদিক যে পত্রিকায় কর্মরত ছিলেন, সেই ভ্যানগার্ডিয়া ডি ভেরাক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সকালে পোজা রিকার মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সশস্ত্র ব্যক্তিরা লোপেজ ভ্যালদেজের পথরোধ করে। পরে তাকে গুলি করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পত্রিকাটির কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেছে, আমাদের প্রতিবেদকের হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এই অপরাধ কোনোভাবেই শাস্তিহীন থাকা উচিত নয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।

সাংবাদিকদের জন্য মেক্সিকোর সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি হিসেবে পরিচিত ভেরাক্রুজে অতীতেও বহু গণমাধ্যমকর্মী হামলার শিকার হয়েছেন।

সাংবাদিকদের অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস-এর তথ্য অনুযায়ী, ২০০০ সালের পর থেকে মেক্সিকোতে ১৫০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও ২৮ জন নিখোঁজ রয়েছেন। এ কারণে দেশটিকে সাংবাদিকতার জন্য বিশ্বের অন্যতম প্রাণঘাতী দেশ হিসেবে বিবেচনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করব : আদ্-দ্বীন কর্তৃপক্ষ

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

ফটিকছড়ি থানা জামায়াতের আমিরের মন্তব্য / ‘প্রচলিত সংবিধান মানলে মুজিব জাতির পিতা, হাসিনা প্রধানমন্ত্রী’

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধিদলের বৈঠক

১০

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা

১১

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

১২

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

১৩

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

১৪

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

১৫

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

১৬

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১৭

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

১৮

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

১৯

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

২০
X