মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১২:২৫ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মিঠাপানির জলাভূমি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে নির্বিচারে মাছ নিধনের অভিযোগ উঠেছে। গভীর রাতে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পরিচালিত এ কার্যক্রমে হাওরের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর ও তাহিরপুর উপজেলাজুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে রাতের আঁধারে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, এসব জাল ইতোমধ্যে হাওরপাড়ের বিভিন্ন গ্রামের জেলেদের হাতে পৌঁছে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে জানান, পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার এক ব্যবসায়ীর কাছ থেকে এসব জাল সংগ্রহ করা হয়। পরে হাওরের গভীর জলাশয়ে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত জাল পানির নিচে রাখা হয়। অল্প সময়ের মধ্যেই ছোট-বড় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী জালে আটকা পড়ে।

হাওরপাড়ের বাসিন্দা নজির হোসেন বলেন, একটি সংঘবদ্ধ চক্র নিয়মিতভাবে হাওরের বিভিন্ন এলাকায় এ ধরনের জাল ব্যবহার করছে। এতে বড় মাছের পাশাপাশি পোনা, ছোট মাছ ও অন্যান্য জলজ প্রাণীও ধ্বংস হচ্ছে। ফলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে এবং হাওরের প্রাকৃতিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সচেতন মহল জানায়, অবৈধ মাছ নিধন বন্ধে নিয়মিত টহল জোরদার, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং চায়না দুয়ারি জাল জব্দে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় দেশের গুরুত্বপূর্ণ এ জলাভূমির পরিবেশগত ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়বে।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, এ ধরনের জালের ব্যবহার শুধু মাছ নয়, পুরো জলজ বাস্তুতন্ত্রের জন্যই ক্ষতিকর। পোনা ও মাছের ডিম নষ্ট হওয়ায় ভবিষ্যতে দেশীয় প্রজাতির মাছ উৎপাদন বড় ধরনের সংকটে পড়তে পারে। পাশাপাশি মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত বিভিন্ন জলজ কীটপতঙ্গও ধ্বংস হচ্ছে।

এ বিষয়ে মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ বলেন, টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। হাওরের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করব : আদ্-দ্বীন কর্তৃপক্ষ

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

ফটিকছড়ি থানা জামায়াতের আমিরের মন্তব্য / ‘প্রচলিত সংবিধান মানলে মুজিব জাতির পিতা, হাসিনা প্রধানমন্ত্রী’

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধিদলের বৈঠক

১০

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা

১১

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

১২

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

১৩

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

১৪

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

১৫

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

১৬

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১৭

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

১৮

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

১৯

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

২০
X