কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১২:২৮ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রশাসনের আধুনিকায়ন, অটোমেশন ও কাঠামোগত সংস্কার ছাড়া রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১২ জুন) সিপিডি আয়োজিত ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী প্রতিক্রিয়া’ শীর্ষক সভায় এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

তিনি বলেন, উন্নয়ন বাজেটে থোক বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। একই সঙ্গে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ বাড়লে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যেতে পারে।

বিদেশি ঋণের প্রসঙ্গ টেনে ড. ফাহমিদা খাতুন বলেন, স্বচ্ছতা ও সুশাসনের সঙ্গে বিদেশি ঋণ ব্যবহার করা না গেলে ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনতে খাদ্য ও জ্বালানির সরবরাহ বাড়ানোর পাশাপাশি দক্ষ ও বাস্তবসম্মত মুদ্রানীতি গ্রহণ করতে হবে। এ লক্ষ্য অর্জনে সংকোচনমূলক মুদ্রানীতি আরও কিছুদিন অব্যাহত রাখাতে হবে।

তিনি আরও বলেন, সরকারি ব্যয়ের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি না পেলে মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য অর্জন সম্ভব হবে না। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও কৃষি খাতে বরাদ্দ কমে যাওয়াকে উদ্বেগজনক।

নিম্নআয়ের মানুষের ওপর করের চাপ বাড়ছে বলেও মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক। তিনি বলেন, বর্তমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর সুযোগ ছিল।

বাজেটে করের ক্ষেত্রে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, দেশীয় শিল্পের জন্য কর রেয়াত ও আমদানি পর্যায়ে কর সুবিধা দেয়া হয়েছে। উৎপাদন বাড়িয়ে কর্মসংস্থান তৈরির উদ্যোগ রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করব : আদ্-দ্বীন কর্তৃপক্ষ

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

ফটিকছড়ি থানা জামায়াতের আমিরের মন্তব্য / ‘প্রচলিত সংবিধান মানলে মুজিব জাতির পিতা, হাসিনা প্রধানমন্ত্রী’

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধিদলের বৈঠক

১০

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা

১১

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

১২

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

১৩

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

১৪

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

১৫

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

১৬

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১৭

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

১৮

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

১৯

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

২০
X