কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

মার্শাল আর্টের নতুন কৌশল, দেখে মনে হবে শূন্যে ঝুলছেন তিনি

বিশেষ কৌশলে ঝুলছেন চীনের সন্ন্যাসী এবং শাওলিন কুংফু মার্শাল শিল্পী জিয়াও হাই। ছবি : সংগৃহীত
বিশেষ কৌশলে ঝুলছেন চীনের সন্ন্যাসী এবং শাওলিন কুংফু মার্শাল শিল্পী জিয়াও হাই। ছবি : সংগৃহীত

কখনো ঘাড়, কখনো চিবুকে ঠ্যাস লাগিয়ে ঝুলছেন। আবার হ্যান্ডস্ট্যান্ড পুশ-আপস করছেন। চারপাশ থেকে উৎসাহী জনতা তার ছবি তুলছেন। তিনি তার ব্যতিক্রমী শক্তি এবং অনন্য ফিটনেস পদ্ধতির মাধ্যমে ফিটনেস শিল্পে নিজের আলাদা একটি স্থান তৈরি করে ফেলেছেন। বলছিলাম চীনের সন্ন্যাসী এবং শাওলিন কুংফু মার্শাল শিল্পী জিয়াও হাইয়ের কথা।

জানা গেছে, ছোটবেলা থেকেই তার মার্শাল আর্টের প্রতি প্রচণ্ড মুগ্ধতা ছিল। অবসর সময়ে মার্শাল আর্ট মাস্টার এবং নায়কদের সম্পর্কে জানতে গিয়ে তিনি কিশোর বয়সেই অনুপ্রাণিত হন। এরপর শুরু করেন কুংফু মার্শাল আর্ট শেখা। অনুশীলন করতে করতে তিনি নিজের শরীরকে যেন জীবন্ত মেশিন বানিয়ে ফেলেছেন।

তার ব্যতিক্রমী শক্তি এবং অনন্য ফিটনেস পদ্ধতিতে মুগ্ধ স্থানীয়া। চীনের সুঝোতে শুট করা একটি ফুটেজে এই মার্শাল আর্টিস্টকে একটি পার্কে তার ভারসাম্য, শক্তি এবং নমনীয়তার দক্ষতা প্রদর্শন করতে দেখা যায়। এ সময় তিনি 'মানব পতাকা' চালান। দেখা যায়, তিনি ঘাড় এবং চিবুক ব্যবহার করে একটি বারে ঝুলছেন, হ্যান্ডস্ট্যান্ড পুশ-আপস করছেন। এ সময় উৎসাহী জনতা তার ছবি তুলেন।

এ বিষয়ে জিয়াও হাই বলেন, তিনি দেখেছেন- মার্শাল আর্ট মাস্টাররা খুব চিত্তাকর্ষক এবং খুব শক্তিশালী। এ জন্য তিনিও তাদের সেই পদ্ধতি রপ্ত করেছেন। কারণ তিনি ছোটবেলা থেকেই মার্শাল আর্ট খুব পছন্দ করেন। মার্শাল আর্ট এবং ফিননেস আলাদা হলেও জিয়াও হাই এই দুটিকে একত্রিত করে নতুন একটি পদ্ধতি তৈরি করেছেন।

তিনি জানান, তার দৈনিক প্রাথমিক প্রশিক্ষণের রুটিনের মধ্যে রয়েছে ৩০০-৫০০ পুশ-আপ, ২০০-৩০০ পুল-আপ এবং ১০০-২০০ হ্যান্ডস্ট্যান্ড পুশ-আপ। জিয়াও হাই বলেন, তিনি তার এই ভিডিও আরও ছড়িয়ে দিতে চান। যাতে মানুষ আরও বেশি এটা জানতে পারে এবং উৎসাহী হয়।

শাওলিন কুং ফু হল একটি ঐতিহ্যবাহী চীনা মার্শাল আর্ট। এটা জেন বৌদ্ধধর্মের সাথে গভীরভাবে সম্পৃক্ত। শাওলিন মঠ থেকে উদ্ভূত এই আর্ট মূলত আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়। পাশাপাশি এই আর্ট শারীরিক ব্যায়াম, মানসিক ফোকাস এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

মসজিদে আগুন দিয়ে হিব্রুতে স্লোগান লিখে গেলেন ইসরায়েলিরা

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর

আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্কুলে উত্তেজনা-ভাঙচুর

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলের সভায় প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

১০

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১১

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

১২

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

১৩

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

১৪

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১৫

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১৬

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৮

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৯

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

২০
X