কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে নেট দুনিয়ায় ভাইরাল যুবক

হাঁস নিয়ে ডেলিভারি করেন নাভারো ল্যাকসন। ছবি : সংগৃহীত
হাঁস নিয়ে ডেলিভারি করেন নাভারো ল্যাকসন। ছবি : সংগৃহীত

মোটরসাইকেলে করে দুটি হাঁস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যুবক। নিজের সঙ্গে ম্যাচিং করে হাস দুটিকেও পরিয়েছেন পোশাক। এরপর হাস দুটিকে সঙ্গে নিয়েই শহরের বিভিন্ন এলাকায় ডেলিভারি করছেন পণ্য। ইতোমধ্যে এই ঘটনা নেট দুনিয়ায় ভাইরাল।

জানা গেছে, ওই যুবক ফিলিপাইনের নাগরিক। তার নাম নাভারো ল্যাকসন। তিনি একজন ডেলিভারি ম্যান। সম্প্রতি ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, ল্যাকসন তার হাঁস দুটি মোটরসাইকেলে করে শহরের মধ্য দিয়ে যাচ্ছেন। বিভিন্ন শপিংমলে ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি ল্যাকসন পণ্য ডেলিভারি করছেন। সাধারণ মানুষ পোষা হাঁস দুটি দেখে ভিড় করছেন। অনেকে আবার সেলফিও তুলছেন। এ বিষয়ে নাভারো ল্যাকসন বলেন, হাঁসগুলো নিয়ে তিনি যখন বিভিন্ন জায়গায় যান, তখন মানুষজন তাদের এই দৃশ্য দেখে অনেক খুশি হয়। এটি তার কাছে অনেক ভালো লাগে। শুধু তাই নয়, পণ্য ডেলিভারি করার সময় হাঁসগুলো দেখে অনেকে আবার বাড়তি কিছু টিপসও দেয় তাকে।

ল্যাকসন আরও জানিয়েছেন, তার একটি টিকটক অ্যাকাউন্ট আছে। এখানে তিনি নিয়মিত তার হাঁস নিয়ে ঘুরে বেড়ানোর ভিডিও আপলোড করেন। সম্প্রতি একটি ভিডিও ৩ মিলিয়ন ভিউ হয়েছে।

তিনি কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন এমন প্রশ্নে জবাবে নাভারো ল্যাকসন বলেন, তিনি একজন ডেলিভারি ম্যান। তিনি অন্য সবার চেয়ে আলাদা হতে এবং মানুষজনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। এ জন্য হাঁস দুটিকে প্রশিক্ষণ দেওয়া চ্যালেঞ্জ হওয়া সত্ত্বেও তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X