কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব বাঁহাতি দিবস আজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজ আন্তর্জাতিক বাঁহাতি দিবস। প্রতি বছর ১৩ আগস্ট বাঁহাতি ব্যক্তিদের স্বতন্ত্রতা এবং পার্থক্য উদযাপন করার জন্য দিনটি পালন করা হয়। লেফটহ্যান্ডার্স ইন্টারন্যাশনাল, ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা ডিন আর ক্যাম্পবেল কর্তৃক ১৯৭৬ সালে দিবসটি প্রথম পালিত হয়।

এ দিবসটিতে আলোচনায় বাঁহাতিদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো উঠে আসে। বাঁহাতিরা তাদের মগজের ডান পাশটি বেশি ব্যবহার করেন। যে কারণে চারু শিল্পের প্রতি তাদের আগ্রহ বেশি। বাঁহাতিরা বেশি স্মার্ট হয় বলে বিজ্ঞানীদের দাবি। তাদের মগজের ডান ও বাঁ পাশের সংযোগও ভালো। ডানহাতিদের চেয়ে পানির নিচে বাঁহাতিরা বেশি দেখতে পান।

দেখা যায়, পৃথিবীতে ৮০-৯০ ভাগ মানুষই ডানহাতি। আর মাত্র ১০ ভাগ লোক বাঁহাতি। ডানহাতি মানুষের সংখ্যা বেশি হওয়ায় বাঁহাতি এই ১০ ভাগের মূল্যায়ন দেখা যায় না, এমনকি কোনো পণ্য প্রস্তুতের ক্ষেত্রে তাদের কথা ভাবাও হয় না। যার বড় প্রমাণ কম্পিউটারের মাউস থেকে শুরু করে আলমারির হাতল পর্যন্ত। এসব জিনিস ডানহাতি ব্যবহারকারীদের উপযোগী করে তৈরি। এ কারণে প্রতিটি ক্ষেত্রেই বাঁহাতি মানুষদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়।

সেরা বিশ্বব্যক্তিত্বদের তালিকায় চোখ বুলালে নজরে পড়বে- বিখ্যাত ‘মোনালিসার স্রষ্টা লিওনার্দো দ্য ভিঞ্চি, বিখ্যাত কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনদের নাম। নজরে পড়বে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ছাড়াও সম্রাট আলেকজান্ডার, নেপোলিয়ন বোনাপোর্ট, জুলিয়াস সিজার, রানি ভিক্টোরিয়া, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জনক মহাত্মা গান্ধী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনদের মতো মহামতিদের নামও। এই বাঁহাতিদের তালিকায় রয়েছেন জগদ্বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ও বিশ্বের শ্রেষ্ঠ ধনীর তালিকায় কয়েকবার নাম লেখানো বিল গেটসও। বিস্ময়কর ক্রীড়াবিদ ম্যারাডোনা, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, যুবরাজ সিং, সাকিব আল হাসানের মতো তারকারাও রয়েছেন বাঁহাতিদের দলে। রুপালি পর্দা কাঁপিয়ে চলেছেন হলিউড কুইন বাঁহাতি অ্যাঞ্জেলিনা জোলি, কিং টম ক্রুজ, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X