কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

এবার অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত

সমুদ্র থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে বিমান। ভিন্ন ঘটনার ছবি
সমুদ্র থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে বিমান। ভিন্ন ঘটনার ছবি

আজারবাইজান-দক্ষিণ কোরিয়ার পর এবার অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে দুই বিদেশি পর্যটকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পশ্চিম অস্ট্রেলিয়া (ডব্লিউএ) উপকূলে বিমানটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ বুধবার (৮ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছে। খবর শিনহুয়া ও রয়টার্সের।

বিমানটি হালকা ‘সিপ্লেন’ ছিল। সমুদ্র থেকে উড্ডয়নে সক্ষম বিমানটি পর্যটকদের কাছে আকর্ষণীয় ছিল।

পশ্চিম অস্ট্রেলিয়ার প্রশাসনিক প্রধান রজার কুক ও পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ এক সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার রাতে নৌপুলিশ বিমানের ধ্বংসাবশেষ থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়।

নিহতের মধ্যে দুই পর্যটক সুইস ও ডেনমার্কের নাগরিক। সুইস নারীর বয়স ৬৫ বছর এবং ডেনমার্কের পুরুষ পর্যটকের বয়স ৬০ বছর। আরেকজন ৩৪ বছর বয়সী পাইলট।

বিমানটিতে ছয় পর্যটক ও একজন পাইলট ছিলেন। বাকি চারজনকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

রজার কুক বলেন, প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে একটি পাহাড়ে আঘাত করেছিল।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন দেশে বেশ কয়েকটি বিমান বিধ্বস্ত হয়। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে। দেশটিতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৭৯ জনে। ২৯ ডিসেম্বর সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিমানটিতে ১৮১ আরোহী ছিলেন। যাদের মধ্যে ১৭৫ যাত্রী এবং ছয়জন ফ্লাইট অ্যাটেনডেন্ট। থাইল্যান্ড থেকে ফেরার সময় বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে ফ্লাইটটি।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন। বাকি দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। থাইল্যান্ড থেকে ফেরার পথে বিমানটি দেশের দক্ষিণ-পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময়। মনে করা হচ্ছে ‘পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে’ দুর্ঘটনাটি ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১০

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১১

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৩

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৪

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৭

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৯

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

২০
X