কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে লম্বা মহিষ কিং কং

মহিষ কিং কং। ছবি : সংগৃহীত
মহিষ কিং কং। ছবি : সংগৃহীত

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে কিং কং নামের এক মহিষের। এটি এখন বিশ্বের সবচেয়ে লম্বা মহিষ। স্বজাতের তুলনায় বেশি উচ্চতার বিচারে মহিষটি এ স্বীকৃতি পেয়েছে। উত্তর-পূর্ব থাইল্যান্ডের 'নিন লেনি' খামারে বসবাসকারী, কিং কং গড় প্রাপ্তবয়স্ক মহিষের চেয়ে প্রায় ৫০ সেন্টিমিটার লম্বা। তার চিত্তাকর্ষক আকারে মুগ্ধ খামারিরা।

খামারের প্রধান রক্ষক এবং জল মহিষ বিশেষজ্ঞ টর বলেন, এই মহিষের আকার তার বাবা এবং মায়ের সঠিক প্রজনন উপাদান থাকার ফলাফল। কিং কং, এখন ৩ বছর ১০ মাস বয়সী। খড় এবং ভুট্টাসহ প্রতিদিন ৩৫ কেজি খাবার খায় সে।

তার সুস্থতা নিশ্চিত করার জন্য একটি কঠোর স্বাস্থ্যবিধি বজায় রাখা হয়। ফার্ম ম্যানেজার টং এই কৃতিত্বের জন্য গর্ব প্রকাশ করে বলেন, এটি তাদের থাই ওয়াটার মহিষ। মহিষটি গিনেস বুকে স্থান করে নেওয়ায় তিনি গর্বিত। দর্শনার্থীরা কিং কং-এর আকার দেখে বিস্মিত হন। বিশালাকার এই মহিষ ১৮৫ সেন্টিমিটার লম্বা। তার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি।

থাইল্যান্ডে জল মহিষের উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্য রয়েছে, যা শক্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক। কিং কং-এর রেকর্ড মহিষের জাত সংরক্ষণ এবং উৎপাদনে থাই কৃষকদের আরও উৎসাহিত করবে বলে আশা খামার মালিকের।

সূত্র : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১০

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১১

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১২

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৩

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৪

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৫

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৬

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৭

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৮

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৯

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

২০
X