কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, অতঃপর…

আকাশে উড্ডয়নরত একটি বিমান। ছবি : সংগৃহীত
আকাশে উড্ডয়নরত একটি বিমান। ছবি : সংগৃহীত

উড়ন্ত বিমানে এক যাত্রী অদ্ভুত কাণ্ড ঘটান। ৩৫ হাজার ফুট ওপরে উড়ছিল বিমানটি। এমন সময় বিমানের এক যাত্রী হঠাৎ জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করেন, যা মুহূর্তেই আতঙ্ক সৃষ্টি করে অন্য যাত্রীদের মধ্যে। তারা ভয়ে চিৎকার শুরু করেন।

গত ২৮ ফেব্রুয়ারি প্লাস আল্ট্রা এয়ারলাইন্সের ফ্লাইট ৭০১ এ ঘটে এ ঘটনা। বিমানটি স্পেনের মাদ্রিদ থেকে ভেনেজুয়েলার বারাজাস বিমানবন্দরে যাচ্ছিল। যখন বিমানে এই বিশঙ্খলা চলছিল। তখন এটি আটলান্টিক মহাসাগরের ওপরে ছিল। দ্য মিররের খবর।

এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ক্রু সদস্যরা ক্ষিপ্ত যাত্রীকে আটকানোর চেষ্টা করছেন। আর বিমানের অন্যান্য যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠছেন। ভিডিওটির শেষে ওই ক্ষিপ্ত যাত্রীকে হাত বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

একজন যাত্রী জানিয়েছেন, ওই যাত্রী হঠাৎ করে তার আসন থেকে লাফ দিয়ে ওঠে দাঁড়ান এবং বিমানের দরজা টানাটানি শুরু করেন। ওই সময় অন্য যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করেন। এ সময় কেবিন ক্রুরা তাকে আটকাতে গিয়ে এক সদস্য আহত হন। তবে কেবিন ক্রু ও অন্য যাত্রীরা দ্রুত ওই ব্যক্তিকে আটকাতে সক্ষম হন এবং পরে তার হাত পেছন থেকে বেঁধে রাখা হয়।

প্লাস আল্ট্রা এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই যাত্রী প্রথমে অদ্ভুত আচরণ করছিলেন। এ ছাড়া চিৎকার করে পাশের যাত্রীকে বিরক্ত করছিলেন। তখন তাকে অন্য একটি আসনে বসানো হয়। এর কিছুক্ষণ পর তিনি নিজ আসন থেকে ওঠে গিয়ে বিমানের দরজা খুলতে চান। এটি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল, তবে শেষ পর্যন্ত তার অপ্রীতিকর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ওই সময় তাকে বাধা দিতে গিয়ে এক ক্রু আহত হন। তিনি এতটাই আহত হয়েছেন যে তাকে আগামী কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। যোধপুর থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের জরুরি দরজা খুলে ফেলেন এক যাত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানের মধ্যে শোরগোল পড়ে যায়। জানা গিয়েছিল, সমস্ত যাত্রী বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশে বিমানে উঠে পড়েছিলেন। কেবিন ক্রু সদস্যরা নিয়ম মেনে বিমান ছাড়ার আগে সবকিছু খতিয়ে দেখছিলেন। ঠিক তার আগে জরুরি দরজা খুলে দেন যাত্রী। তখন কেবিন ক্রু সদস্যরা যাত্রীকে আটক করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কাছে হস্তান্তর করে। যাত্রী জানান, তিনি ভুলবশত এটি খুলেছিলেন৷ নিরাপত্তা কর্মকর্তারা পরে যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X