কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৬:৩৫ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

অত্যাধুনিক ড্রোন উন্মোচন করল ইরান

মোহাজের-১০। ছবি : সংগৃহীত
মোহাজের-১০। ছবি : সংগৃহীত

‘মোহাজের-১০’ নামে একটি ড্রোন তৈরি করেছে ইরান। গতকাল মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী এটি উন্মোচন করে। অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যরা উপস্থিত ছিলেন।

ড্রোনটি ‘মোহাজের-৬’-এর একটি উন্নত সংস্করণ। এটি বিভিন্ন ধরনের বোমা এবং রাডারবিরোধী সরঞ্জাম বহনের পাশাপাশি নজরদারিতেও সক্ষম বলে জানা গেছে।

মোহাজের-১০ ড্রোনের উন্মোচনকে তরুণ ইরানি বিজ্ঞানীদের সৃজনশীলতা এবং উদ্যোগের ফল বলে মন্তব্য করেছেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ‘জাতীয় কর্তৃত্ব ও ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নতুন সামরিক সরঞ্জাম উদ্ভাবন ও উৎপাদনের ক্ষমতা। গুরুত্বপূর্ণ এই কাজটি ইরানের সশস্ত্র বাহিনীর সহায়তায় দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।’

ইরানের রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে, ৩০০ কেজি ওয়ারহেড নিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার গতিতে উড়তে পারবে মোহাজের। এর ট্যাঙ্কে ৪৫০ লিটার জ্বালানি ধরে। ড্রোনটি ৭০০০ মিটার উচ্চতায় ২০০০ কিলোমিটার পর্যন্ত বিরতিহীন ভ্রমণ করতে সক্ষম। এটি ইসরায়েলে আক্রমণ করতেও সক্ষম বলে জানা গেছে।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X