কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৫:১২ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে পৌঁছাল প্রথম এফ-১৬ যুদ্ধবিমান

এফ-১৬ যুদ্ধবিমানে ইউক্রেন ও ডেনমার্কের প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত
এফ-১৬ যুদ্ধবিমানে ইউক্রেন ও ডেনমার্কের প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের তৈরি প্রথম যুদ্ধবিমান ‘এফ-১৬’ ইউক্রেনে পৌঁছেছে। যুদ্ধবিমানটি ইউক্রেনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে আরও মজবুত করতে গত রোববার ডেনমার্ক ও নেদারল্যান্ডস কিয়েভকে যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর আগে দুই দেশর এই সিদ্ধান্ত অনুমোদন করে যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘নেদারল্যান্ডস থেকে প্রথম এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে। বড় বাজপাখির কাউন্টডাউন শুরু হয়ে গেছে।’

ডেনমার্কের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ দিচ্ছে ডেনমার্ক।

এক বিবৃতিতে সশস্ত্র বাহিনী জানিয়েছে, স্কাইস্ত্রোপে ডেনমার্কের সামরিক বিমানঘাঁটিতে ইউক্রেনের ৮ পাইলটকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। তাদের সঙ্গে এসেছেন আরও ৬৫ সেনা। যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের প্রশিক্ষণ দেওয়া হবে তাদের।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গ্রিসও ইউক্রেনের পাইলটদের এই যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দিয়ে সহযোগিতার কথা জানিয়েছে।

এফ-১৬ যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ১৯৭৯ সালে প্রথম যুক্ত করা হয়। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে এগুলো ব্যাপক হারে ব্যবহার করে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের হাতে এখন সোভিয়েত আমলের কিছু যুদ্ধবিমান আছে। তবে রাশিয়াকে মোকাবিলার জন্য সেগুলো যথেষ্ট নয়। তাই যুদ্ধের শুরু থেকে যুদ্ধবিমান পাওয়ার জন্য তদবির করছিল কিয়েভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X