কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

২০০ কুকুর নিয়ে ব্যতিক্রমী বিয়ে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০০ উদ্ধারকৃত কুকুর আর তিন শতাধিক স্বেচ্ছাসেবক। এ নিয়েই বিয়ে সম্পন্ন করলেন চীনের এক দম্পতি। কুকুরের আশ্রয়কেন্দ্রে এ ব্যতিক্রমী বিয়ের অনুষ্ঠানে প্রণয়ের বিয়ে করেন ইয়াং ও চাও।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ৩১ বছর বয়সী ইয়াং উত্তর চীনের তিয়ানজিন শহরের বাসিন্দা। বর্তমানে তিনি ওই কুকুর আশ্রয়কেন্দ্রের পরিচালনায় আছেন। এক সময় তিনি এক ধনী ব্যবসায়ী ছিলেন। তার সম্পদের পরিমাণ ছিল ১৪ লাখ মার্কিন ডলারেরও বেশি। কিন্তু মহামারির সময় লকডাউনের কারণে তার ব্যবসা ধসে পড়ে।

দেনা ও কর্মীদের বেতন মেটাতে গিয়ে তাকে নিজের বাড়ি ও দুটি গাড়িসহ প্রায় সব কিছুই বিক্রি করতে হয়। এরপর তিনি মন দেন কুকুর উদ্ধারের কাজে। ছোটবেলায় তিনি পাঁচটি পোষা কুকুরছানাকে অসুস্থতার কারণে হারিয়েছিলেন। সেই কষ্ট তার মনে গভীর প্রভাব ফেলেছিল।

ইয়াং বলেন, ‘সেই সময় আমার পকেটে মাত্র ২৩ ইউয়ান ছিল। যা ছিল আশ্রয়কেন্দ্রের জন্যই বরাদ্দ।’ এরপর তিনি মানুষের কাছে সাহায্য চেয়েছেন এবং স্বেচ্ছাসেবক নিয়োগ শুরু করেন।

২০২২ সালে চাও নামের এক তরুণী স্বেচ্ছাসেবক হিসেবে এ আশ্রয়কেন্দ্রে যোগ দেন। তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। চাও কুকুরদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং নিজের খণ্ডকালীন উপার্জনের সবটাই কুকুরের খাবার কিনতে দান করেন। একসঙ্গে কাজ করতে করতে ইয়াং ও চাও ঘনিষ্ঠ হয়ে পড়েন। এরপর তাদের মধ্যে প্রেম হয় এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

বিয়ের জন্য ইয়াং চেয়েছিলেন, আশ্রয়কেন্দ্রের কুকুরদের সামনেই হোক অনুষ্ঠান। কারণ এই প্রাণীগুলোর উপস্থিতিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চাওও এতে একমত হন। সোশ্যালমিডিয়ায় অনেকে এই দম্পতির প্রশংসা করছেন।

একজন লিখেন, এ ভাবনাটা অসাধারণ। কুকুরগুলো নিশ্চয়ই খুব খুশি হয়েছে! দম্পতির জন্য অনেক শুভকামনা।

আরেকজন লিখেছেন, এই নীরব বন্ধুদের আশীর্বাদ তাদের জীবনে সুখ নিয়ে আসবে, কারণ তাদের হৃদয়ে আছে অপরিসীম মমতা।

একজন ব্যবহারকারী মজার ছলে লেখেন, আমার বিয়ের অতিথি হোক শুধু এমন চারপেয়ে বন্ধুরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X