কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৬ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছে না তিন দেশ

২০২২ সালে স্টকহোমের কনসার্ট হলে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানের সময় নোবেল বিজয়ীরা এবং সুইডেনের রাজপরিবার। ছবি : সংগৃহীত
২০২২ সালে স্টকহোমের কনসার্ট হলে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানের সময় নোবেল বিজয়ীরা এবং সুইডেনের রাজপরিবার। ছবি : সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কিন্তু ওই অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ ও ইরান- এই তিন দেশ আমন্ত্রণ পাচ্ছে না। মূলত সুইডেন ও ইউক্রেনের রাজনীতিবিদদের তোপের মুখে দেশ তিনটিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছে না নোবেল ফাউন্ডেশন।

গত বছরও, ইউক্রেন সংঘাত এবং অভ্যন্তরীণ দমনের কারণ দেখিয়ে এই তিন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছিল নোবেল ফাউন্ডেশন। এ বছর আমন্ত্রণ জানানোর পর পশ্চিমী দেশগুলিতে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়।

শনিবার (২ সেপ্টেম্বর) আরটি নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) চলতি বছরের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ ও ইরানের রাষ্ট্রদূতকে আমন্ত্রণের ঘোষণা দেয় নোবেল ফাউন্ডেশন। কিন্তু এই ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েন সুইডেন ও ইউক্রেনের রজনীতিবিদেরা। পরে সেই আমন্ত্রণ ফিরিয়ে নেয়া হয়েছে।

এর আগে, গত বছরের অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া ও বেলারুশকে আমন্ত্রণ জানানো হয়নি। আর সে সময় তেহরানে সরকারবিরোধী আন্দোলন চলায় অনুষ্ঠান থেকে বাদ পড়ে ইরানও। কিন্তু এ বছর নোবেল ফাউন্ডেশন ঘোষণা ‍দিয়েছিল যে, ‘ভিন্ন মতের আলোচনার’ জন্য ওই তিন দেশের রাষ্ট্রদূতকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। কিন্তু এই ঘোষণার দুদিন পরই নোবেল ফাউন্ডেশন আবারও ঘোষণা দেয়, তারা এই তিন দেশকে আমন্ত্রণ জানাচ্ছে না।

শনিবার নোবেল ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সুইডেন থেকে কঠোর প্রতিক্রিয়া পেয়েছি। যার কারণে নোবেল বোর্ড গত বছরের সিদ্ধান্তেই অটল থাকছে। এ বছরও স্টকহোমে অনুষ্ঠিত নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ ও ইরানকে আমন্ত্রণ জানানো হচ্ছে না।’

এ বিষয়ে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিসটারসন সুইডিশ সংবাদ সংস্থা টিটিকে বলেছেন, ‘রাশিয়াকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করা জরুরি।’

অন্যদিকে সুইডেনের কেন্দ্রীয় দল, বাম দল এবং গ্রিন পার্টিও হুমকি দিয়েছিল যে, ওই তিন দেশের আমন্ত্রণ ফিরিয়ে না নিলে তারা নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কট করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X