কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ
ফুড ফর ফাইন

খাবার দান করলেই শোধ জরিমানা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার চিকাশা শহরে ট্রাফিক আইন ভঙ্গের জরিমানা আদায়ে অভিনব উদ্যোগ নিয়েছে পৌর আদালত। নগদ অর্থে জরিমানা দেওয়ার বদলে এখন নাগরিকরা চাইলে খাবার দান করে জরিমানা পরিশোধ করতে পারবেন।

শুধু ট্রাফিক নয়, কিছু নির্দিষ্ট পৌর অপরাধের জরিমানাও একইভাবে খাদ্যদ্রব্য দানের মাধ্যমে মেটানো যাবে। বিষয়টি স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষেরও পছন্দ হয়েছে। তারাও নির্দিষ্ট সময়ের মধ্যে বই জমা দিতে না পারা পাঠকদের জন্য একই নিয়ম চালু করেছে। তবে বই নষ্ট বা হারালে এ সুবিধা প্রযোজ্য হবে না।

চিকাশা কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বরের বাকি সময় নাগরিকরা ট্রাফিক ও অন্যান্য পৌর জরিমানা ‘ফুড ফর ফাইন’ প্রোগ্রামের আওতায় দিতে পারবেন। গ্রন্থাগারের ক্ষেত্রে এ সুবিধা চলবে পুরো ডিসেম্বরজুড়ে।

এ ব্যবস্থায় প্রতিটি অপচনশীল খাদ্যদ্রব্য জমা দিলে ১০ ডলার করে জরিমানা কমবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত কমাতে পারবেন। যাদের বিরুদ্ধে জরিমানা না দেওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারাও ভয় ছাড়াই এই উদ্যোগে অংশ নিতে পারবেন। আর যাদের জরিমানা ১০০ ডলারের বেশি, তারা বাকিটা কীভাবে দেবেন, সে পরিকল্পনাও করতে পারবেন।

সংগ্রহ করা সব খাদ্যদ্রব্য স্থানীয় ‘চিকাশা ইমার্জেন্সি ফুড প্যানট্রি’-তে দান করা হবে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে চিকাশা প্রথম শহর নয়; এ ধরনের ‘ফুড ফর ফাইন’ প্রকল্প এর আগেও একাধিক শহরে চালু রয়েছে। কোথাও কোথাও বহু বছর ধরে চলছে। সূত্র : ইউপিআই

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X