খুলনা ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

এক ঘণ্টার ব্যবধানে চারজনকে গুলি ও গলা কেটে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় এক ঘণ্টার ব্যবধানে দুই শিশুসহ চারজনকে গুলি ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনার সোনাডাঙ্গা করীমনগর এলাকায় আলাউদ্দিন মৃধাকে (৩৫) গুলি ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পর নগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় বাড়িতে ঢুকে দুই নাতিসহ নানিকে গলা কেটে হত্যা করে।

আলাউদ্দিন মৃধার স্ত্রী নার্গিস জানান, সন্ধ্যা ৭টার দিকে করীমনগর এলাকার সৈয়দ আলী হোসেন প্রাইমারি স্কুলের পাশে ভাড়া বাসায় ঘরের সামনে বসে ছিলেন আলাউদ্দিন। পূর্বশত্রুতার জের ধরে একরাম, মিন্টু, ইয়াসিনসহ ৬ জন তিনটি মোটরসাইকেলে করে এসে প্রথমে গুলি করে পরে বুকের উপর পা দিয়ে গলা কেটে হত্যা করে চলে যায়।

ঘটনাস্থলেই আলাউদ্দিন মৃধার মৃত্যু হয়। আলাউদ্দিন মৃধা সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার মৃত মোনামুন্সির বড় ছেলে।

এদিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের জিন্নাপাড়া এলাকায় দরবেশ মোল্লা গলির ভেতরের সড়কে একটি বাসায় নানিসহ দুই নাতিকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলো ৮ বছরের শিশু মোস্তাকিম এবং ৭ বছরের তাইবা এবং নিহত নানি মহিদুন্নেতা (৫৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার কোনো এক সময় দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে দুই শিশু ও নানীকে গলা কেটে হত্যা করে। পরে শিশুদের বাবা বাসায় প্রবেশের সময় কোনো সাড়া শব্দ না পেয়ে দেয়াল টপকে বাসায় ঢুকে মৃত অবস্থায় তিনজনকে দেখতে পান। তাৎক্ষণিক শিশুদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার দক্ষিণ সুদর্শন কুমার রায় কালবেলাকে বলেন, আমরা করীমনগরে আলাউদ্দিন নামে এক যুবক নিহতের ঘটনায় ওই ক্রাইমসিন দেখতে গিয়ে ট্রিপল মার্ডারের খবর পাই। এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানতে পারিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১০

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১১

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৩

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৪

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৫

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৬

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৭

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৮

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৯

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

২০
X