দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার ৩

পুলিশের হাতে গ্রেপ্তার ৩ ব্যক্তি । ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার ৩ ব্যক্তি । ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুরে চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) ভোরে নিজ নিজ বাড়ির সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার পাকুড়িয়া এলাকার ফজলুল হকের দুই ছেলে শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও মাদক ব্যবসায়ী টোকেন (৩৭), বিল্লাল হোসেন বিলা (৪৩) এবং বাহিরমাদী সরদারপাড়া এলাকার ইন্নাত আলীর ছেলে জাহিদুল (৪০)।

গত ২৯ মে পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের মুর্শিদ মণ্ডলের ছেলে আরিফ আলী (৩০) হত্যার পর সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে চালানোর অভিযোগ ওঠে এই তিনজনের বিরুদ্ধে। পরে নিহতের মা হাসিনা খাতুন দৌলতপুর থানায় পরিকল্পিত হত্যার মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদকবহনে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে আরিফকে হত্যা করা হয়। এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী তাকে মাদক পরিবহনে বাধ্য করার চেষ্টা করছিলেন। রাজি না হওয়ায় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। এরপর গত ২৮ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় দুই ব্যক্তি টুকন ও বিলা আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতভর তিনি নিখোঁজ থাকেন। পরদিন সকালে ডাংমড়কা আদাবাড়িয়া সড়কের পাশের একটি ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি চাপা দিতে সড়ক দুর্ঘটনার নাটক সাজানো হয় জানা গেছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ কালবেলাকে বলেন, আরিফ হত্যা মামলায় তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। আসামিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১০

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১১

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১২

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৩

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৫

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৬

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৭

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৮

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

১৯

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

২০
X