কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ট্রাফিক আইন ভেঙে রাস্তায় নারী কনস্টেবলের নাচ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাস্তায় ট্রাফিক আইন লঙ্ঘন করে নাচানাচি করছেন এক নারী কনস্টেবল। তার নাম প্রিয়াঙ্কা শেখাওয়াত। আলোচিত এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে।

ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়- একটি ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে আছে একটি মিনিবাস। বাস থেকে নেমে এসে হিন্দি গানের তালে নাচানাচি করছেন যাত্রীরা।

তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন প্রিয়াঙ্কা। তার পরনে ছিল কমলা সোয়েটার এবং জিন্‌স প্যান্ট। নিজে নাচার পাশাপাশি বাকিদেরও উৎসাহিত করেন তিনি। তার এই নাচ ক্যামেরাবন্দি করেছেন তার সঙ্গে থাকা তরুণীরা।

এরপর প্রিয়াঙ্কার বিরুদ্ধে ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। পুলিশ কনস্টেবলের এ কাজকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যায়িত করেছেন তারা।

তবে এখন পর্যন্ত রাজস্থান পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ভারতে ট্রাফিক আইন লঙ্ঘন করলে, জরিমানা, লাইসেন্স বাতিল, এমনকি কারাদণ্ডও হতে পারে। এটা অপরাধের ধরনের ওপর নির্ভর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১১

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১২

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৩

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৪

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৫

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৬

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৭

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৮

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৯

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

২০
X