শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০২:৩০ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

নারী ক্রিকেট দলকে সংবর্ধনা। ছবি : সংগৃহীত
নারী ক্রিকেট দলকে সংবর্ধনা। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশ নারী ক্রিকেট দলকে দেওয়া হয় বর্ণাঢ্য সংবর্ধনা। আগামী রোববার (১৪ জুন) বার্মিংহামের ঐতিহ্যবাহী এজবাস্টন স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুন) বার্মিংহামে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়৷ বার্মিংহামের বাদশা প্যালেসে অনুষ্ঠিত এ আয়োজনে জাতীয় পতাকার উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে স্বাগত জানানো হয় বাংলাদেশ দলের সদস্যদের। আয়োজনটি করে বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশন ও স্থানীয় প্রবাসী ক্রীড়াপ্রেমীরা।

এসময় স্বাগত বক্তব্য রাখেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ। তিনি বলেন, ক্রিকেট হচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে সেতুবন্ধনের অন্যতম প্রধান উপাদান। বার্মিংহামের এজবাস্টন মাঠে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপ শুরু করবে, সেটি বার্মিংহাম প্রবাসীদের জন্য অত্যন্ত আনন্দের উপলক্ষ্য। এই আনন্দ আয়োজনে বার্মিংহাম প্রবাসীদের পক্ষ থেকে নারী ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে সহকারী হাইকমিশনার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সবার আগে বাংলাদেশ নীতিমালা ক্রীড়া ক্ষেত্রে প্রয়োগ করার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

বিশেষ করে সরকারের ক্রীড়া কূটনীতির বিভিন্ন উপাদান তুলে ধরে তিনি উপস্থিত সকলকে সেসব উদ্যোগে সামিল হবার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, বিশ্বকাপ শুরুর ঠিক পূর্বে বার্মিংহামে এই অভিনন্দন বার্তা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা সবাই অনেক পরিশ্রম করছি, বিশ্বকাপে অবশ্যই নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দেশের পক্ষে লড়াই করব। এই সুন্দর আয়োজনের জন্য সহকারী হাইকমিশন ও প্রবাসী ভাইবোনদের ধন্যবাদ জানিয়ে অধিনায়ক জ্যোতি আসন্ন ম্যাচগুলোতে মাঠে উপস্থিত হয়ে দলের পাশে থাকার জন্য প্রবাসী ভাইবোনদের আহ্বান জানান।

অনুষ্ঠানে দলের টিম ম্যানেজার বুলবুল বাসার, প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ মনসুর, মিডিয়া ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ, চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক, পেইস বোলিং কোচ আলমগীর কবির, স্পিনিং কোচ সজীব দত্ত, ফিজিও সুরাইয়া আক্তার, বিশ্লেষক মো. রাশেদ ইকবাল, স্পিন বোলিং কোচ মো. হুমায়ুন কবিরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সকল নারী খেলোয়াড়দের নাম সংবলিত বিশেষ অভিনন্দন স্মারক প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ দলের হাতে তুলে দেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী এবং প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

১০

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

১১

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

১২

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

১৩

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

১৪

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

১৫

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

১৬

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

১৭

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

১৮

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

১৯

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

২০
X