কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডে দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে একটি জনপ্রিয় ক্যাম্পসাইটে ভূমিধসের ঘটনায় দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ চললেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে তল্লাশি কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে স্থানীয় সময় প্রায় সাড়ে ৯টার দিকে ভারী বৃষ্টির কারণে মাউন্ট মাউঙ্গানুই এলাকায় ভূমিধস নামে। দ্বীপের পূর্ব উপকূলের টাউরাঙ্গা শহরে অবস্থিত ওই ক্যাম্পসাইটে তখন গ্রীষ্মকালীন ছুটিতে থাকা বহু পরিবার অবস্থান করছিল। হঠাৎ নেমে আসা মাটি ও ধ্বংসাবশেষ ক্যাম্পসাইটের একটি বড় অংশ ঢেকে দেয়।

শুক্রবার কর্মকর্তারা জানান, মাটির অস্থিতিশীল অবস্থার কারণে নিখোঁজদের খুঁজে পেতে কয়েক দিন সময় লাগতে পারে। নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

নিউজিল্যান্ড হেরাল্ডকে পুলিশ কমিশনার রিচার্ড চেম্বার্স বলেন, দ্রুততার প্রয়োজন থাকলেও উদ্ধারকর্মীদের অত্যন্ত সতর্কভাবে কাজ করতে হচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় অনুসন্ধান দীর্ঘ হতে পারে, যা নিখোঁজদের স্বজনদের জন্য কষ্টকর হলেও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলে বড় পরিসরে জনবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ ধাপে ধাপে সরিয়ে প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষা করছেন।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের কর্মকর্তা ডেভিড গার্ড জানান, প্রায় ২৫ জন উদ্ধারকর্মী, ঠিকাদারি প্রতিষ্ঠানের ভারী যন্ত্র, পুলিশ কুকুর এবং আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে। মাটি সরানোর প্রতিটি ধাপেই তল্লাশি চালানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোর রয়েছে। এ ছাড়া ক্যাম্পসাইটের সঙ্গে যুক্ত থাকতে পারেন এমন অন্য ব্যক্তিদের অবস্থান যাচাইয়ের কাজও চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১০

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১১

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১২

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৩

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৪

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X