কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স, তবে...

ফরাসি সামরিক ঘাঁটি। ছবি : সংগৃহীত
ফরাসি সামরিক ঘাঁটি। ছবি : সংগৃহীত

ইরানে হামলা না করার শর্তে যুক্তরাষ্ট্রকে ফরাসি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে ফ্রান্সের সামরিক বাহিনী।

ফরাসি সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন সামরিক সহায়তামূলক বিমানগুলোকে একটি ফরাসি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে তারা বলেছে, এসব বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে না। এ বিষয়ে ‘পূর্ণ নিশ্চয়তা’ পাওয়া গেছে।

ফ্রান্সের সামরিক সদরদপ্তরের তথ্যমতে, অপারেশনাল সহায়তা প্রদানকারী মার্কিন বিমান (যুদ্ধবিমান নয়) ফ্রান্সের ইস্ত্রেস বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি পেয়েছে। এ ছাড়া বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ফ্রান্স শর্ত দিয়েছে যে, সংশ্লিষ্ট বিমানগুলো কোনোভাবেই যুক্তরাষ্ট্রের ইরানে পরিচালিত অভিযানে অংশ নেবে না; বরং কেবল অঞ্চলে আমাদের অংশীদারদের প্রতিরক্ষায় সহায়তা করবে। এ বিষয়ে পূর্ণ নিশ্চয়তা পাওয়া গেছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার (৪ মার্চ) এ-সংক্রান্ত বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এর ফলে কিছু আরব দেশে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেহরান। যে কারণে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কো এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত আরব দেশগুলোকে নিজেদের স্বার্থে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X