কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের আরও ২ দেশের বাহিনী প্রস্তুত, জানালেন মোজতবা খামেনি

আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি বলেছেন, ‘ইরান লড়াই চালিয়ে যাবে এবং শহীদদের রক্তের বদলা নেওয়া হবে। ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামি বিপ্লবকে সমর্থন করে এবং নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে।’

বৃহস্পতিবার (১২ মার্চ) সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সহযোগীদের বিষয়ে মোজতবা খামেনি বলেন, ‘ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। একইভাবে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামি বিপ্লবকে সহায়তা করতে চায়।’

তিনি বলেন, ‘ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী হলেও এই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। ইরানি বাহিনী কেবল মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং এই অভিযান চলবে।’

ইরানের সর্বোচ্চ নেতার ভাষায়, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত। অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।

এর আগে ভাষণের শুরুতে তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘দেশ যখন আক্রমণের শিকার হয়েছিল, তখন ইরানের সামরিক বাহিনীই দেশকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছে। সাহসী যোদ্ধারা কঠিন সময়েও দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তাদের ভূমিকা দেশের জন্য গুরুত্বপূর্ণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X