কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১১:৩৫ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৯

মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৯

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ওক্সাকা রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৯ জন। বুধবার (৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাসটি মেক্সিকো সিটি থেকে গত মঙ্গলবার রাতে যাত্রা শুরু করে। পরে গতকাল ভোর সাড়ে ৬টার দিকে ওক্সাকা রাজ্যের আদিবাসী মিক্সটেকা অঞ্চলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ৭৫ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অন্তত ১৪ জনকে তলাক্সিয়াকো শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনকে বিমানে করে রাজধানী ওক্সাকা সিটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ওক্সাকা রাজ্যের কর্মকর্তা জেসাস রোমেরো এক সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে এক শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে, চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ফলে দুর্ভাগ্যজনকভাবে বাসটি গভীর একটি গিরিখাদে গিয়ে পড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১০

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১২

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৩

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৪

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৫

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৬

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৭

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৮

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X