কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় বাস্তুচ্যুতদের মাঝে রোগের ছড়াছড়ি

গাজার একটি শরণার্থী শিবির। ছবি : সংগৃহীত
গাজার একটি শরণার্থী শিবির। ছবি : সংগৃহীত

গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে একের পর এক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গাজার এসব বাস্তুচ্যুত লোকদের মাঝে ব্যাপকহারে রোগব্যাধি ছড়াচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ)। শনিবার (৩০ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওসিএইচএ জানিয়েছে, গাজায় রোগের প্রাদুর্ভাব বেড়েছে। উপত্যাকার দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুতদের মধ্যে হাজার হাজার মানুষের মাঝে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উপত্যাকার এক লাখ ৮০ হাজার মানুষের মাঝে শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এক লাখ ৩৬ হাজারের বেশি মানুষের মাঝে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সেখানকার অন্তত ৫৫ হাজার ৪০০ লোকের মাঝে উকুন ও চুলকানির সংক্রমণ দেখা দিয়েছে। উপত্যাকার পাঁচ হাজর ৩৩০ জন চিকেন পক্স রোগে আক্রান্ত হয়েছেন।

ওসিএইচএর তথ্যমতে, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ২৩টি হাসপাতাল আংশিক চালু অবস্থায় রয়েছে। এসব হাসপাতালে ৯টিই দক্ষিণে অবস্থিত।

সংস্থাটি জানায়, উত্তরাঞ্চলে চালু থাকা হাসপাতালের মধ্যে চারটি আংশিক চলমান রয়েছে। এগুলোতে কেবল মাতৃত্বকালীন, ট্রমা ও জরুরি সেবা চালু আছে। এগুলো পরিচালনা করতেও সার্জন, মেডিকেল স্টাফসহ বিভিন্ন সংকটের মুখে পড়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে গাজার অন্তত ২১ হাজার লোক নিহত হয়েছেন। অন্যদিকে গাজার হামলায় ইসরায়েলের ১২০০ লোক নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১০

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১২

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৩

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৪

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৫

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৬

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৭

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৮

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৯

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

২০
X