কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৪ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে কমলো সোনার দাম

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সুখবর নিয়ে আসছে সোনার দামে। বিশ্ববাজারে আবারও কমলো সোনার দাম। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মান শক্তিশালী হওয়ায় সোনার দাম কমেছে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২০২০ ডলার ০১ সেন্টে। আগের কর্মদিবসে (শুক্রবার) যা ছিল ২০২৩ ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, আলোচ্য কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার দর নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০৩৪ ডলারে। আগের কর্মদিবসে (শুক্রবার) যা ছিল ২০৩৮ ডলার। এর আগেও উভয় বেঞ্চমার্কের দাম কমেছিল।

ইতোমধ্যে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। পরিপ্রেক্ষিতে অন্যান্য বিদেশি মুদ্রা ধারণকারীদের কাছে সোনার আবেদন কমেছে।

আর্থিক প্রতিষ্ঠান এক্সিনিটি গ্রুপের প্রধান বাজার বিশ্লেষক হ্যান ত্যান বলেন, সুদের হার নিয়ে ফেড কি সিদ্ধান্ত নেয়, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে বুলিয়ন বাজার ঔজ্জ্বলতা হারিয়েছে। যে কারণে সাম্প্রতিক দিনগুলোতে স্বর্ণের দাম কমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১০

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৩

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৪

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৫

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৬

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৮

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৯

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

২০
X