কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাগদান

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবাননিজ ও তার সঙ্গী হেইডেন। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবাননিজ ও তার সঙ্গী হেইডেন। ছবি : সংগৃহীত

বাগদান সেরেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবাননিজ। বিশ্ব ভালোবাসা দিবসে চার বছরের সঙ্গী জোডি হেইডেনের সঙ্গে বাগদান সারেন তিনি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দ্য লজে হেইডেনকে বিয়ের প্রস্তাব দেন আলবাননিজ। আর এ প্রস্তাবে সঙ্গে সঙ্গে সাড়া দেন চার বছরের পুরোনো প্রেমিকা। ২০২০ সালে মেলবোর্নে একটি ডিনারে তাদের প্রথম দেখা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। সেখানে লেখা হয়েছে, সে হ্যাঁ বলেছে।

আস্ট্রেলিয়ার ইতিহাসে এটিই প্রথম কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালে বাগদানের ঘটনা। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো আলবাননিজ বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

আস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, সবার সঙ্গে সুখবরটি ভাগ করে নিতে পেরে খুবই আনন্দ হচ্ছে। এটি বিস্ময়কর বিষয়, আমি এমন সঙ্গী পেয়েছি যার সঙ্গে বাকি জীবন কাটাতে চাই।

বাগদানের খবরের পর থেকেই শুভেচ্ছা পাচ্ছেন হেইডেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বন্ধু-বান্ধব ও পরিবার থেকে শুরু করে এমন অনেকের থেকে উষ্ণ বার্তা পাচ্ছি যাদের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে পরিচিত নই। শুভেচ্ছাগুলো সত্যিই দারুণ। তাদের সবাইকে শুভেচ্ছা।

শুভেচ্ছাবার্তা জানানোর তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন ও যুক্তরাজ্যের বিখ্যাত শেফ নাইজেলা লসন। শুভেচ্ছা জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ভালোবাসা একটি সুন্দর বিষয়। আমি আপনাদের দুজনের জন্য খুবই খুশি।

আলবাননিজ জানান, বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য অনেক পরিকল্পনাই করেছিলেন তিনি। এজন্য ভালোবাসা দিবসকেই ( ভ্যালেন্টাইনস ডে) বেছে নেন। বিয়ের আংটির নকশায়ও তিনি সাহায্য করেছেন।

এর আগে নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার কারমেল টেবুটের সঙ্গে আলবাননিজের বিয়ে হয়েছিল। তাদের সংসারে ২৩ বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। তবে ২০১৯ সালে এ জুটি আলাদা হয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X