কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এবার অপারেশন থিয়েটারে বিয়ের ফটোশুট! 

কর্নাটকের চিত্রদূর্গের একটি হাসপাতালে অপারেশন থিয়েটারেই বিয়ের আগে ফটোশুট। ছবি : সংগৃহীত
কর্নাটকের চিত্রদূর্গের একটি হাসপাতালে অপারেশন থিয়েটারেই বিয়ের আগে ফটোশুট। ছবি : সংগৃহীত

অপারেশন থিয়েটারই যখন বিয়ের আগে ফটোশুটের জায়গা হয়ে যায়, তখন সেটা অধিকাংশের কাছেই দৃষ্টিকটু বলে মনে হয়। ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় এমন ঘটনাই ঘটেছে এবং ঘটনাটির একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, চিত্রদুর্গের ভরমসাগর সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) অ্যাপ্রন পরা অবস্থায় রোগীর অস্ত্রোপচার করছেন এক চিকিৎসক। সামনেই দাঁড়িয়ে রয়েছেন তার হবু স্ত্রী। হবু স্বামীকে অস্ত্রোপচারে সাহায্য করছেন তিনি।

প্রথম দেখায় মনে হবে এটা আসলেই সত্যিকার কোনো অপারেশনের ভিডিও। কিন্তু পরক্ষণেই দেখা যায়, কয়েকজন ব্যক্তি ওই চিকিৎসক ও তার হবু স্ত্রীর সামনে ক্যামেরা ও লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আবার কিছুক্ষণ পর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে হাসতে থাকেন অস্ত্রোপচারের বিছানায় থাকা ব্যক্তিটি।

পরে জানা যায়, বিয়ের আগে প্রাক-বিবাহ (প্রি ওয়েডিং) শুটিংয়ের জন্যই অভিষেক নামের ওই চিকিৎসক অপারেশন থিয়েটারের মতো স্পর্শকাতর জায়গাকে বেছে নিয়েছিলেন! বিষয়টি প্রকাশ্যে আসতেই ভারতজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়।

ঘটনা জানতে পারার সঙ্গে সঙ্গে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) অভিযুক্ত চিকিৎসক অভিষেককে চাকরি থেকে বরখাস্ত করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলো জনসাধারণের সেবা দেওয়ার জন্য। ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য নয়। আমি এই ধরনের শৃঙ্খলাভঙ্গ মোটেই সহ্য করব না।

তিনি আরও বলেন, সব চিকিৎসক, কর্মকর্তা ও চুক্তিভিত্তিক কর্মচারীদের নির্দেশিকা অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে হবে। আমি এরই মধ্যে সংশ্লিষ্ট সবাইকে সরকারি হাসপাতালের প্রাঙ্গণে অগ্রহণযোগ্য আচরণ না করার কঠোর নির্দেশ দিয়েছি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যে অপারেশন থিয়েটারে শুটিং করা হয়েছিল, তা গত বছরের সেপ্টেম্বর থেকে বন্ধ পড়ে রয়েছে। রুমটি মেরামতের কাজ চলছিল। গত বছরের শুরুতেই স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন অভিষেক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X