কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের তালিকা জানাল আইএমএফ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের তালিকা প্রকাশ করেছে দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মোট দেশজ উৎপাদন (ডিডিপি), মাথাপিছু আয় এবং সাধারণ জনগণের ক্ষয়ক্ষমতার ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের অন্যতম ক্ষুদ্রতম দেশ লুক্সেমবার্গ। আয়তনে দুই হাজার ৫৮৫ বর্গকিলোমিটারের দেশটির মাথাপিছু আয় এক লাখ ২০ হাজার ৩১২ ডলার। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। দেশটির মাথাপিছু আয় এক লাখ ১৭ হাজার ৯৮৮ ডলার।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। দেশটির মাথাপিছু আয় এক লাখ ১০ হাজার ২৫১ ডলার। এরপরে এক লাখ দুই হাজার ৪৬৫ ডলার মাথাপিছু আয় নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নরওয়ে। পঞ্চম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির মাথাপিছু আয় ৯১ হাজার ৭৩৩ ডলার।

তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে আইসল্যান্ড। দেশটির মাথাপিছু আয় ৮৭ হাজার ৮৭৫ ডলার। সপ্তম অবস্থানে রয়েছে কাতার। দেশটির মাথাপিছু আয় ৮৪ হাজার ৯০৬ ডলার। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মাথাপিছু আয় ৮৩ হাজার ৬৬ ডলার। নবম অবস্থানে রয়েছে ডেনমার্ক। দেশটির মাথাপিছু আয় ৭২ হাজার ৯৪০ ডলার। তালিকায় সর্বশেষ অবস্থানে রয়েছে ম্যাকাও এসএআর। দেশটির মাথাপিছু আয় ৭০ হাজার ১৩৫ ডলার।

কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রথম পরিমাপক হলো জিডিপি। এটি মূলত কোনো দেশের বার্ষিক পণ্য-পরিসেবা উন্নয়নের সামষ্টিক হিসাব। এ হিসাবকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ দিলে যে কোনো দেশের মাথাপিছু আয় বের করা যায়। তবে আইএমএফ এ তালিকায় মাথাপিছু আয়ের সঙ্গে জনগণের গড় ক্রয়ক্ষমতাকেও যোগ করা হয়েছে।

আইএমএফ এ তালিকা বার্ষিক ও ত্রিমাসিক হিসেবে প্রকাশ করে থাকে। এবারের প্রকাশিত তালিকাটি হলো ত্রিমাসিক। গত বুধবার এটি প্রকাশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১০

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১১

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১২

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৩

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৪

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৫

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৭

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

২০
X