কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে খানখান, গাড়ি পড়ল নদীতে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ চীনের শহর গুয়াংজুতে একটি ব্রিজের নিচ দিয়ে পার হচ্ছিল একটি পণ্যবাহী জাহাজ। এ সময় হঠাৎ ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগে ওই জাহাজের। এতে ব্রিজের ওপর থাকা একটি পাবলিক বাসসহ পাঁচটি যানবাহন নদীতে ডুবে যায়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়াও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

বেইজিং নিউজ জেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়েছে এবং আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

জানা গেছে, সেতুটি আপডেট করার জন্য তিনবার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তা স্থগিত করা হয়েছে।

২০২১ সালের অক্টোবরে প্রাদেশিক কর্তৃপক্ষ সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণের প্রয়োজনীয়তা চিহ্নিত করেছিল।

প্রক্রিয়াটি প্রাথমিকভাবে ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে সময়সীমা বাড়িয়ে তা ২০২৩ সালের আগস্ট পর্যন্ত করা হয়। এরপরেও তা না হওয়ায় চলতি বছরের আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X