কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে কমেছে জ্বালানি তেলের দাম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চার ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে পাকিস্তান। এ চার ধরনের তেল হলো ডিজেল, হাইস্পিড ডিজেল, কেরোসিন ও পেট্রোল।

বিবৃতি অনুসারে, দেশটিতে সব ধরনের তেলের দাম ১০ রুপির বেশি কমানো হয়েছে। এর মধ্যে পেট্রলের দাম ১০ রুপি কমিয়ে ২৪৯ দশমিক ১০ রুপি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া হাই স্পিড ডিজেলের দাম ১৩ দশমিক ছয় রুপি, কেরোসিন ১১ দশমিক ১৫ রুপি এবং ডিজেলের দাম ১২ দশমিক ১২ রুপি কমানো হয়েছে।

ফলে দেশটিতে নতুন করে হাই স্পিড ডিজেলের দাম ২৬২ দশমিক ৭৫ রুপি থেকে কমে ২৫৯ দশমিক ৬৯ রুপি, কেরোসিনের দাম লিটারপ্রতি ১৬৯ দশমিক ৬২ রুপি থেকে কমে ১৫৮ দশমিক ৪৭ রুপি এবং ডিজেলের দাম লিটারপ্রতি ১৫৪ দশমিক ০৫ রুপি থেকে কমে ১৪১ দশমিক ৯৩ রুপিতে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ওগরা) চার ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এতে আরও বলা হয়েছে, জ্বালানি তেলের নতুন এ দাম আগামী ১৫ দিন কার্যকর থাকবে। এরপর আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হবে।

পাকিস্তানে গত দুই মাসে এ নিয়ে মোট চারবার জ্বালানি তেলের দাম কমানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X