স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা
পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে তারা প্রস্তুত। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করার পর দেশটির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পিসিবির সূত্র অনুযায়ী, শ্রীলঙ্কায় ভেন্যু ‘ম্যানেজ’ না হলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের আগ্রহ আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে পাকিস্তান।

সূত্রগুলো আরও জানায়, পাকিস্তানের সব ভেন্যুই বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এ ছাড়া পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে পাকিস্তান সফলভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি উইমেন্স কোয়ালিফায়ারসহ একাধিক বড় আইসিসি ইভেন্ট আয়োজন করেছে। ফলে বাংলাদেশের ম্যাচগুলোও সুষ্ঠুভাবে আয়োজন করতে তারা সক্ষম।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলোতে অংশ না নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১০

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

১২

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

১৩

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১৪

নির্ভরা

১৫

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

১৬

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

১৭

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

১৮

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

১৯

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

২০
X