কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৬ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য

দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

পাঁচ দশকের বেশি সময় পর সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে সরাসরি দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তান। ১৯৭১ সালের পর চলতি বছরই প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি পণ্য আমদানি করছে বাংলাদেশ। এ আমদানি এরইমধ্যে ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজের বরাতে জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হুসাইন খান বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ভবিষ্যতে এটি আরও বৃদ্ধি পাবে সম্প্রতি কাসুর ও ফয়সালাবাদ সফর শেষে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করার জন্য তিনি ব্যবসায়ী ও বাণিজ্যিক সম্প্রদায়ের সাথে ব্যাপক আলোচনা করেছেন। নিজের এ সফরকে উৎপাদনশীল ও ফলপ্রসূ হিসেবে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশে পাকিস্তানের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে পাকিস্তানের তুলা, চিনি, চাল, পোশাক (বিশেষ করে মহিলাদের পোশাক), ফলের (বিশেষ করে আম) ব্যাপক চাহিদা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানে আনারস, পাট, ওষুধ ও গার্মেন্টস পণ্য রপ্তানি করতে পারে।

হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা অসীম। ইতোমধ্যে পাকিস্তান বাংলাদেশে ২৬ হাজার টন চাল রপ্তানি করেছে। এটি প্রায় দুই দশকের মধ্যে প্রথম ঘটনা। ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মাধ্যমে মোট ৫০ হাজার টন চাল রপ্তানি করা হবে। যার বাকি ২৪ হাজার টন আগামী মাসে রপ্তানি করা হবে।

গত ডিসেম্বরে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (বিটিসি) পাকিস্তান থেকে চাল কেনার আগ্রহ প্রকাশ করলে টিসিপি একটি টেন্ডার আহ্বান করে। টিসিপি ৫০ হাজার টন লং-গ্রিন হোয়াইট রাইস (আইআরআরআই-৬) এবং ৫০ হাজার টন নন-বাসমতি পারবোয়েলড রাইসের টেন্ডার আহ্বান করে। তবে নন-বাসমতি পারবোয়েলড রাইসের জন্য কোনো বিড না আসায় নতুন টেন্ডার আহ্বান করা হয়েছে।

এ ছাড়াও, বাংলাদেশে চাল রপ্তানির জন্য কোম্পানিগুলোকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে। চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর এবং ৪০ শতাংশ মোংলা বন্দরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X