কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ
পহেলগামে হামলা

ঘটনার ১০ মিনিট পরই কীভাবে মামলা হলো, বাড়ছে সন্দেহ

কাশ্মীর ঘিরে ভারত-পাকিস্তানের ‍উত্তেজনা বাড়ছেই। ছবি : সংগৃহীত
কাশ্মীর ঘিরে ভারত-পাকিস্তানের ‍উত্তেজনা বাড়ছেই। ছবি : সংগৃহীত

জম্মু-কাশ্মীরের পহেলগামে সম্প্রতি সংঘটিত হামলা নিয়ে ভারতীয় সরকার ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ পরিচালনা করেছে বলে দাবি উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, হামলার সময় ও এফআইআরের (এফআইআর) সময়ের অমিল এই সন্দেহকে আরও জোরালো করেছে। খবর জিও নিউজের।

২৩ এপ্রিল দুপুর ১টা ৫০ থেকে ২টা ২০মিনিট পর্যন্ত পর্যটকদের ওপর এই হামলা চলে বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে। অথচ মাত্র ১০ মিনিট পর অর্থাৎ ২টা ৩০ মিনিটেই এফআইআর পহেলগাম থানা থেকে দাখিল হয়ে যায়—যার দূরত্ব ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার।

নিরাপত্তা সূত্রগুলো বলছে, এমন অস্বাভাবিক গতিতে কোনো হামলার তদন্তপূর্ব এফআইআর করা স্বাভাবিক নয়, বরং এটি পূর্বপরিকল্পিত হামলার একটি ইঙ্গিত হতে পারে।

এফআইআরে বলা হয়েছে, ‘অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সীমান্তের ওপারের নির্দেশে অবৈধভাবে প্রাপ্ত স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে।’

বিশ্লেষকদের মতে, এমন ভাষায় দায় চাপানো ও দ্রুততম সময়ে এফআইআর দাখিল করার ঘটনা ভারত সরকারের পূর্বপরিকল্পনার আভাস দেয়। অতীতে পুলওয়ামা বা উরির মতো হামলাতেও এমন অভিযোগ উঠেছিল ।

উল্লেখ্য, ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’—একটি সামরিক ও গোয়েন্দা কৌশল, যার মাধ্যমে কোনো রাষ্ট্র বা সংগঠন ইচ্ছাকৃতভাবে এমন একটি হামলা বা ঘটনা সংঘটিত করে, যাতে অন্যপক্ষকে দায়ী করে রাজনৈতিক সুবিধা নেওয়া যায়। সাধারণত এর উদ্দেশ্য হয় জনমত ঘুরিয়ে আনা, যুদ্ধের কারণ তৈরি করা কিংবা আন্তর্জাতিক সমর্থন আদায় করা।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X