বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কূটনীতিকসহ পাকিস্তান দূতাবাসের ৮ কর্মকর্তাকে দেশে ফেরত

দিল্লিতে পাকিস্তানের দূতাবাস (বাঁয়ে) এবং ইসলামাবাদে ভারতের দূতাবাস। পুরোনো ছবি
দিল্লিতে পাকিস্তানের দূতাবাস (বাঁয়ে) এবং ইসলামাবাদে ভারতের দূতাবাস। পুরোনো ছবি

ভারতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের দেশে ফেরত পাঠাচ্ছে নয়াদিল্লি। এ পর্যন্ত একজন কূটনীতিকসহ ৮ কর্মকর্তা ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফেরত এসেছেন। এ প্রক্রিয়ায় আরও অনেকে যোগ হতে পারেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) জিওটিভি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান কর্তৃপক্ষ জানায়, পেহেলগামে হামলার সঙ্গে সম্পর্কিত ভারতীয় আগ্রাসন এবং ভিত্তিহীন অভিযোগের ওপর চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ‍নেওয়া পাল্টাপাল্টি পদক্ষেপের প্রভাব ওয়াঘা সীমান্তে ব্যাপক হারে পড়েছে। এ সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকরা নিজ দেশে ফিরে আসা এবং পাকিস্তানি নাগরিকদের আগমন অব্যাহত রয়েছে।

এ পর্যন্ত একজন পাকিস্তানি কূটনীতিক এবং সাতজন দূতাবাস কর্মী ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত থেকে নিজ দেশে ফিরেছেন।

ওয়াঘা সীমান্তের সূত্র অনুসারে, পাকিস্তানি কূটনীতিক সোহেল কামার এবং চারজন কর্মী সোমবার সন্ধ্যায় সীমান্ত ক্রসিং দিয়ে লাহোরে পৌঁছেছেন। এর আগে বিকেলে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের আরও তিনজন সদস্য এবং তাদের পরিবারের ২৬ জন সদস্যও একই পথ দিয়ে দেশে ফিরেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত এ হামলার জন্য কাশ্মীর রেজিস্ট্যান্সকে দায়ী করে। আর এ গ্রুপটির সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে বলে অভিযোগ তুলে।

এরপর ভারত দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কিছু সামরিক কর্মকর্তাকে 'পার্সোনা নন গ্রাটা' বা অবাঞ্ছিত ঘোষণা করে। পাশাপাশি কর্মী সংখ্যা কমানোর নির্দেশ দেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ইসলামাবাদে ভারতীয় কর্মী সংখ্যা ৩০ এ নামিয়ে আনার ঘোষণা দেয়।

এদিকে ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক। এ্ররই মধ্যে লাইন অব কন্ট্রোল এরিয়ায় দুই দেশের সেনাদের মধ্যে কয়েক দফায় গোলাগুলি হয়েছে। এমতাবস্থায় যে কোনো পরিস্থিতির জন্য পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

অস্ট্রেলিয়ার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে ২৫ অক্টোবর

জাতিসংঘে বাংলাদেশ / ‘পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও তিস্তায় পানি নিশ্চিত হবে’

‘বাংলার রসনা বিলাস ২.০’  / খাঁটি বাঙালি খাবার ফিরিয়ে আনছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির অবনতি

অযোধ্যায় রাম মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

১০

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

১১

‘লোকে বলে প্রেম আমি বলি জ্বালা’, আত্মজীবনী নিয়ে এলেন ফেরদৌসী রহমান

১২

নতুন বেতন কাঠামোয় বেশি সুবিধা পাচ্ছেন যারা

১৩

মৌলভীবাজারে বাড়ছে নদ-নদীর পানি 

১৪

ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

১৫

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

১৬

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল সন্তান

১৭

হঠাৎ কেন রক্তচাপ মাপার ছবি পোস্ট করলেন মার্টিনেজ?

১৮

অনার্স পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৯

আবারও অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

২০
X