কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৯:৫৩ পিএম
আপডেট : ০৯ মে ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু

জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশজুড়ে ব্ল্যাক আউট। ছবি : সংগৃহীত
জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশজুড়ে ব্ল্যাক আউট। ছবি : সংগৃহীত

সন্ধ্যা হতেই আবারও গোলাবর্ষণ শুরু করল পাকিস্তান। আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রের বরাতে এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে কলকাতাভিত্তিক এই দৈনিক জানায়, ইতোমধ্যে উরি, কাপওয়াড়া এবং পুঞ্চে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মুতে বাজছে সাইরেন। শুক্রবার সন্ধ্যা থেকে অম্বলাতেও ‘ব্ল্যাকআউট’। অন্যদিকে দেশের ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র।

শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, বৃহস্পতিবার ভারতের বিভিন্ন স্থানে আক্রমণ করেছে পাকিস্তানি সেনারা। তাদের লক্ষ্য ছিল ভারতের সেনাঘাঁটি থেকে বসতি এলাকা। যার প্রেক্ষিতে ‘উপযুক্ত জবাব’ দিয়েছে ভারতীয় সেনারা। তবে সন্ধ্যা হতেই আবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা স্বয়ং জানাচ্ছেন, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আইডিতে ওমর আবদুল্লা লেখেন, ‘এখন জম্মুতে ব্ল্যাকআউট। শহরজুড়ে সাইরেনে শব্দ শোনা যাচ্ছে।’

সেই সঙ্গে অন্ধকারাচ্ছন্ন আকাশের একটি ছবি দিয়েছেন ওমর আবদুল্লা।

এদিকে পাকিস্তান থেকে একের পর এক হামলা হয়েছে বলে দাবি করে আসছে ভারত। দেশটির দাবি, গত রাতে অন্তত ৫০০ ড্রোন পাঠিয়েছে পাকিস্তান।

এমন পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এতে ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ ধারায় প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯ বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান বৃহস্পতিবার ভারতের সেনাছাউনিকে নিশানা করার চেষ্টা করা হয়েছে। এ সময় ভারতের আকাশসীমাও লঙ্ঘন করার চেষ্টা করেছে তারা। এমনকি নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ক্রমাগত গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সেনারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X