কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ব্যাপক গোলাগুলি, ৩ পুলিশ নিহত

পাকিস্তান পুলিশ। পুরোনো ছবি
পাকিস্তান পুলিশ। পুরোনো ছবি

পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়েছে। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য নিহত এবং দুজন আহত হয়েছেন। খবর ডনের।

বুধবার (৩০ এপ্রিল) রাতে বান্নুতে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। নিহত পুলিশ সদস্যরা কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) সদস্য।

বান্নু রিজিওনাল পুলিশ অফিসার (আরপিও) সাজ্জাদ খানের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গোলাগুলির ঘটনাটি বান্নুর চশমির স্পিন টাঙ্গি এলাকায় সংঘটিত হয়। বান্নু সিটিডি’র সহকারী সাব-ইন্সপেক্টর বেনিয়ামিন খান, কনস্টেবল ইনাম খান এবং কনস্টেবল মুসাওয়ার শহীদ হন। দুই কনস্টেবল ওয়াফিদ খান এবং ইমরান আহত হন।

বিবৃতিতে বলা হয়, পুলিশের গুলিতে দুজন খারিজি নিহত এবং আরও দুজন আহত হয়। তাদের সঙ্গীরা মৃতদেহ ও আহতদের নিয়ে পালিয়ে গেছে।

আরও বলা হয়, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) এবং হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুলিশ সেসব জব্দ করে এর উৎসের তদন্ত শুরু করেছে।

নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে দেশটি ‘ফিতনা আল খারেজি’ শব্দটি ব্যবহার করে। ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের হার বেড়ে গেছে।

সম্প্রতি আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানি সেনাদের ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে কমপক্ষে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। তারাও খারেজি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X