কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে চিকিৎসা না পেয়ে দেশে ফেরা শিশুদের পাশে পাকিস্তান সরকার

সীমান্তে এক অনুষ্ঠানে দুই দেশের বর্ডার গার্ড। পুরোনো ছবি
সীমান্তে এক অনুষ্ঠানে দুই দেশের বর্ডার গার্ড। পুরোনো ছবি

ভারতে চিকিৎসা না পেয়ে বাধ্যতামূলক দেশে ফেরা শিশুদের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান সরকার। দেশটির সরকারি খরচে এমন অন্তত দুই শিশুকে চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক ভর্তি ও সেবার ব্যবস্থাও করা হবে সরকারি কর্মকর্তাদের তত্ত্বাবধানে। খবর জিওটিভি নিউজের।

সংবাদমাধ্যমটির বুধবারের (৩০ এপ্রিল) প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে চিকিৎসা না করিয়ে ফিরে আসা শিশুদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মুস্তফা কামাল। ভারত ফেরত দুই শিশুর বিষয়টি তার নজরে এলে তিনি ওই পদক্ষেপ নেন।

স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন, এখন সরকারি খরচে পাকিস্তানের মধ্যেই শিশুদের চিকিৎসা করা হবে।

এক বিবৃতিতে কামাল বলেন, স্বাস্থ্য মহাপরিচালককে শিশুদের পরিবারকে সহায়তা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিয়ে যোগাযোগ এবং পূর্ণ সহায়তা নিশ্চিত করেছে।

মন্ত্রীর মতে, স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই চিকিৎসার ব্যবস্থা করার জন্য বিভিন্ন হাসপাতালের সাথে যোগাযোগ করেছে। একটি সম্ভাব্য বিকল্প হলো- আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অফ কার্ডিওলজি। সেখানে শিশুদের বিশেষায়িত সেবার ব্যবস্থা করা নিয়ে আলোচনা চলছে।

কাশ্মীর হামলা নিয়ে ‍দুই দেশের তীব্র উত্তেজনার মধ্যে শত শত পাকিস্তানি ভারত ছেড়ে নিজ দেশে ফিরছেন। যাদের অনেকে আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করেছেন।

ভারতীয় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২৪ এপ্রিল থেকে শুরু করে ৬ দিনের মধ্যে ৭৮৬ জন পাকিস্তানি নাগরিক আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করেছেন। একই সময়ে, আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ১৩৭৬ জন ভারতীয় পাকিস্তান থেকে ফিরে এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১০

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১১

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১২

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৩

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৪

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৫

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৬

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৭

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৮

ব্রাজিলের জালে জাপানের গোল

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

২০
X