দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

রফিককে গুলি করে হত্যার নেপথ্যে যা জানা গেল

গ্রেপ্তার ফারুক হোসেন। ছবি : কালবেলা
গ্রেপ্তার ফারুক হোসেন। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে কৃষক রফিক ইসলাম (৫০) হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করার পর ফারুক হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

নিহত রফিক ইসলাম ওই এলাকার মোতালেবের ছেলে। ঘটনার পর রাতেই দৌলতপুর থানা পুলিশ ও র‌্যাব যৌথভাবে তদন্ত শুরু করে। পরে জড়িত সন্দেহে পচাভিটা গ্রামের ফুলচাঁদ আলীর ছেলে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রফিক তার ছেলেকে বিদেশে পাঠানোর কথা বলে স্থানীয় আল আমিন নামের এক ব্যক্তির কাছ থেকে সুদে টাকা ঋণ নিয়েছিলেন। দীর্ঘ সময় পার হলেও ঋণের টাকা পরিশোধ না করায় আল আমিন ক্ষুব্ধ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে রফিক ও তার স্ত্রী ব্যাংক থেকে ৫৪ হাজার টাকা তোলার খবর পেয়ে আল আমিন টাকা পরিশোধের দাবি তোলেন। এ নিয়ে কামালপুর বাজারে রফিকের সঙ্গে তার তর্কাতর্কি হয়।

পুলিশের ধারণা, এই বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় আল আমিন ও তার সহযোগীরা পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা এলাকার একটি চায়ের দোকানে রফিককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। ঘটনাস্থলেই রফিক নিহত হন। এ সময় একই গ্রামের রবজেল ফরাজি (৪০) ও ইউসুফ হোসেন (৪২) গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহসিন আলী বলেন, ঋণের টাকা পরিশোধ না করাই হত্যার মূল কারণ বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ কালবেলাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে আর কিছু বলা সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X